আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৯ এর প্রতিপাদ্য বিষয় ‘আদিবাসী ভাষা’
জুলাই ৯ , ২০১৯ সোহেল হাজং , ঢাকা: আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট , ২০১৯ এর জাতিসংঘ ঘোষিত এবারের থিম করা হয়েছে ‘ ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস ’ ‘Indigenous Languages’ যার বাংলা হলো ‘ আদিবাসী ভাষা ’ । জাতিসংঘ ঘোষিত ‘ আদিবাসী ভাষা বর্ষ ২০১৯ ’ এর সাথে সঙ্গতি রেখেই এবারের এ থিম ’ টি নির্ধারিত হয়েছে। এর ফলে ২০১৯ আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ পালনের এ আঙ্গিকে বিশ্বজুড়ে আদিবাসীদের মাতৃভাষার বর্তমান অবস্থা সম্পর্কে জানা যাবে। এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের মূল লক্ষ্য হবে আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণ , প্রতিপালন ও পুনরুজ্জীবিত করার প্রতি বিশেষ নজর দেয়া এবং বিশেষজ্ঞ / ইন্টারেক্টিভ প্যানেলের আলোচনার মাধ্যমে উদ্ভাবনী পদক্ষেপ অবলম্বন করে আদিবাসী ভাষার সুষ্ঠু প্রচার ও অনুশীলনের ভালো উপায় বের করা। দিবসের প্রতিপাদ্য অনুযায়ী , আদিবাসী ভাষাকে গুরুত্ব দিয়ে জাতিসংঘ এবার বিভিন্ন সৃজনশীল কর্মসূচি এবং ভিডিও প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে ঢাকায় এবারো জাতীয়ভাবে বাংলাদেশ আদিবাসী ফোরাম এ দিবসটি পালনের উদ্যোগ গ্রহণ করেছে। আদিবাসী ফোরামের সূত্র ধরে জানা যায় , এবার ৯...