পোস্টগুলি

এপ্রিল ২৪, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পার্বত্য চট্টগ্রাম ঘটনা প্রবাহ- এপ্রিল- ২০২২ খ্রি.

ছবি
৩০ এপ্রিল ২০২২ , রাঙ্গামাটি [1] : রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এলাকায় এক নিরীহ জুম্ম প্রথমে মগ পার্টির সন্ত্রাসীদের কর্তৃক অমানুষিক নির্যাতন এবং পরে সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তির নাম চিনুমং মারমা ( ৩০ ), পিতা - মৃত মংহ্লাচিং মারমা। চিনুমং মারমার মূল বাড়ি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তার স্ত্রীর বাড়ি বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া গ্রামে। বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি বাঙ্গালহালিয়ার হেডম্যান পাড়া গ্রামে তার শশুর বাড়িতেই বসবাস করছেন। চিনুমং মারমা একজন নিরীহ গ্রামবাসী এবং পেশায় রিকশা চালক ও দিনমজুর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে , গত ২৮ এপ্রিল ২০২২ বিকালের দিকে চিনুমং মারমা কাজ শেষে বাজার থেকে তরিতরকারি নিয়ে শশুর বাড়িতে আসেন। সন্ধ্যা নেমে আসলে বাড়ির উঠোনে বের হওয়ার পরপরই মগ পার্টির দুই সন্ত্রাসী চিনুমং মারমাকে চেপে...