শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা স্যারের সংক্ষিপ্ত জীবনী
-শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা স্যার এর শুভ জন্মদিন ও সংক্ষিপ্ত জীবনী (ফেব্রুয়ারি ১৪, ১৯৪৪) বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা। তাঁর পুরো নাম জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, তবে সন্তু লারমা নামেই তিনি অধিক পরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম আদিবাসী গোষ্ঠী চাকমা সম্প্রদায়ের সদস্য।জন্ম সম্পাদনা সন্তু লারমার জন্ম ১৯৪৪ সালের ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি জেলার মহাপুরম এলাকায়। তাঁর পিতার নাম চিত্তকিশোর চাকমা, মাতা সুভাষিণী দেওয়ান।শিক্ষা সম্পাদনাতিনি অষ্টম শ্রেণী পর্যন্ত মহাপুরম জুনিয়র হাই স্কুলে পড়েন। ১৯৫৯ সালে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর চট্টগ্রামের স্যার আশুতোষ কলেজ থেকে আই এ এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বি এ পাস করেন। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাস করেন। রাজনৈতিক চেতনার উন্মেষ সম্পাদনা ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের পানিতে মহাপুরম এলাকা ডুবে যাওয়ায় সন্তু লারমাদের পরিবার খাগড়াছড়ির পানছড়িতে আবাস গড়ে তোলেন। এদিকে বাঁধের প্রকল্প গ্রহণের সময় প্রতিশ্রুত পুনর্বাসন ব্যবস্থা না পাওয়ায় স্থা...