পোস্টগুলি

জুলাই ৭, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উপজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনীতিতে ১৯০০ সালের "পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন” এর ভূমিকা ও বর্তমান কার্যকারিতা: পারভেজ হায়দার

ছবি
  ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রাম জেলাকে ভেঙ্গে তিনটি আলাদা জেলায় রুপান্তর করা হয়। বৃটিশ ঔপনিবেশিক সরকার প্রবর্তিত ১৯০০ সালের " পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন " কে ইতিহাসের একটি মাইলফলক হিসেবে মনে করা হয়। তৎকালীন ব্রিটিশ কর্তৃপক্ষ পার্বত্য চট্টগ্রামের উপর পূর্ণ ও সহজ নিয়ন্ত্রণের জন্য এই রেগুলেশনের প্রবর্তন ঘটালেও পাহাড়ি সামন্ততান্ত্রিক নেতৃবৃন্দের কাছে বিষয়টি সম্মানের ও গর্বের। এই রেগুলেশনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সম্প্রদায়ের সার্কেল প্রধান তথা রাজাদের শুধুমাত্র খাজনা আদায়কারীর ভূমিকায় অবতীর্ন করে তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার যে বিধিবদ্ধ পদ্ধতির প্রবর্তন করেছিল , নিজেদের সম্প্রদায়ের মর্যাদাকে অবমূল্যায়ন করে তারা ( উপজাতি নেতৃবৃন্দ ) ঐ রেগুলেশনের উপর ভিত্তি করেই এখনো পর্যন্ত তাদের অধিকার আদায়ের দাবি চলমান রেখেছেন। ১৯০০ সালের রেগুলেশনে জেলা প্রশাসককে ( ডেপুটি কমিশনার ) সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছিল , যা ইতিপূর্বে ১৮৮৪ সালে তিনটি অংশে বিভক্ত করা সার্কেল সমূহের চিফগণদের ...