আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্রঃ ipcalnews
অনুচ্ছেদ– ১: জাতিসংঘ সনদ, সার্বজনীন মানবাধিকারঘোষণাপত্র এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনসমূহে স্বীকৃত সকল প্রকার মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা ব্যক্তিগতভাবেই হোক অথবা সমষ্টিগতভাবে হোক, আদিবাসীদের পূর্ণাঙ্গভাবে উপভোগ করার অধিকার রয়েছে। অনুচ্ছেদ- ২: আদিবাসী জনগোষ্ঠীসমূহ অন্য সকল জনগোষ্ঠী ও ব্যক্তির মতোই স্বাধীন ও সমান এবং তাদের অধিকার উপভোগ করার ক্ষেত্রে, বিশেষ করে তাদের আদি উৎপত্তি অথবা পরিচয়ের ভিত্তিতে যেকোন বৈষম্য থেকে মুক্তি লাভের অধিকার রয়েছে। অনুচ্ছেদ- ৩: আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রনের অধিকার রয়েছে। এই অধিকারবলে তারা অবাধে তাদের রাজনৈতিক মর্যাদা নির্ধারণ এবং অবাধে তাদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মপ্রয়াস অব্যাহত রাখতে পারবে। অনুচ্ছেদ- ৪: আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার উপভোগের বেলায়, তাদের আভ্যন্তরীণ ও স্থানীয় বিষয়ে তথা স্বশাসিত কার্যাবলীর অর্থায়নের পন্থা ও উৎস নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বায়ত্ত্বশাসন বা স্বশাসিত সরকারের অধিকার রয়েছে। অনুচ্ছেদ- ৫: আদিবাসী জনগন যদি পছন্দ করে তাহলে রাষ্ট্রীয় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং ...