“বিঝু” - সুনানু ইনজেব চাঙমা
ফুল বিঝু দিনে গঙ্গামা উদ্দেশ্য ফুল পূজা ও প্রার্থনা রত চৈত্র শেষে দুই দিন আর পহেলা বৈশাখ এই তিনদিন ব্যাপি চাঙমারা বিঝু উৎসব পালন করে থাকেন। প্রথম দিনকে বলে ফুল বিঝু, দ্বিতীয় দিনকে বলে মুর বিঝু আর তৃতীয় দিনকে বলে গজ্যে-পজ্যে দিন। ফুল বিঝু: চৈত্র মাসের ২৯ তারিখ দিনটিকে “ফুল বিঝু” হিসেবে পালন করে। ছেলে মেয়েরা খুব ভোরে ঘুম থেকে উঠে ফুল সংগ্রহ করে এনে নদীতে গোসল করতে যায়। গোসল/স্নান শেষ করে গঙ্গামা উদ্দেশ্য করে সে সংগৃহীত ফুল কলা পাতায় সুন্দর করে সাজায়। তারপর নদীর তীরে সাজানো ফুল দিয়ে নতজানু হয়ে বসে হাত জোড় করে প্রার্থনা করে থাকে। এরপর গ্রামে যদি বিহার থাকে বিহারে গিয়ে বুদ্ধকেও ফুল পূজা দিয়ে প্রার্থনা করে। তারপর বাড়িতে এস ফুল দিয়ে বাড়িকে নানান ফুল দিয়ে সাজায়। দুপুরে পাহাড়ে- নদীতে পাজন তরকারি সংগহে দল বেধে যায়। বিকালে সবাই নানান খেলা খেলে সময় পাড় করে থাকেন। কোন কোন গ্রামে গেংখলি আসর বসে। মুর বিঝু: চাঙমারা চৈত্র শেষ দিন “মুর বিঝু” পালন করে থাকে। এ দিনে অন্ততঃ পাঁচ পদেও তরকারির উপকরণ মিশ্রিত বিশেষ ধরণের “পাজন তরকারি” রান্না করা হয়। এ ছাড়া প্রায় ঘরে ঘরে বিভিন্ন ধরণে পিঠা-...