চাকমা বর্ণমালা: ঐতিহাসিক বিকাশ, বর্ণসংখ্যা বিতর্ক ও আধুনিক মান্যতা- ইনজেব চাঙমা
ভূমিকা চাকমা জনগোষ্ঠীর ভাষা ও বর্ণমালা দক্ষিণ এশিয়ার আদিবাসী ভাষাতাত্ত্বিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাষার লিখিত রূপ কোনো জাতির সাংস্কৃতিক ধারাবাহিকতা , ধর্মীয় চর্চা ও জ্ঞানসংরক্ষণের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। চাকমা ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে — এটি একটি প্রতিষ্ঠিত সত্য হলেও , বর্ণসংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষকদের মধ্যে মতভেদ বিদ্যমান। এই প্রবন্ধে চাকমা বর্ণমালার সংখ্যা সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক , ধর্মীয় ও সাহিত্যিক প্রেক্ষাপট এবং আধুনিক কালে এর মান্যতা ও প্রযুক্তিগত বিকাশ আলোচনা করা হয়েছে। চাকমা বর্ণমালার সংখ্যা : গবেষণাগত মতভেদ চাকমা বর্ণমালার সংখ্যা নির্ধারণে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন গবেষণা পাওয়া যায়। ভাষাবিদ George Abraham Grierson তার বহুল আলোচিত গবেষণাগ্রন্থ Linguistic Survey of India - এ চাকমা ভাষার ৩৩টি বর্ণমালা র উল্লেখ করেন। ¹ পরবর্তীকালে সতীশ চন্দ্র ঘোষ চাকমা জাতি গ্রন্থে ৩৭টি বর্ণমালা র কথা উল্লেখ করেন। ² আবার নোয়ারাম চাকমা তার পাঠ্যবই চাকমার বর্ণমালার...