উদয় শংকর চাকমা: জীবন, শৈশব ও সাহিত্যযাত্রা
রাঙামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত শিলাছড়া গ্রাম। পাহাড়, অরণ্য আর মানুষের সহজ-সরল জীবনযাপনের ভেতর ১৯৯৬ সালের ১ আগস্ট জন্ম নেন কবি উদয় শংকর চাকমা নিউটন । পিতা সুশীল জীবন চাকমা , মাতা শশীরাণী চাকমা । তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। কিন্তু তাঁর শৈশবের আকাশ খুব বেশিদিন নির্মেঘ থাকেনি। ছোটবেলাতেই হারিয়েছেন পিতাকে। আর যখন তিনি উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র, তখন মৃত্যুর কাছে হারাতে হয় মাকেও। জীবনের একেবারে শুরুর প্রহরেই পরপর দুই অভিভাবককে হারানোর বেদনা তাঁর মনোজগতে যে গভীর রেখা এঁকে দিয়েছে, তা হয়তো তাঁর কবিতার নীরব পঙ্ক্তিগুলোর মধ্যেই সবচেয়ে বেশি পাঠ করা যায়। পিতৃহারা হওয়ার পর পড়াশোনার পথ যেন থেমে না যায়, সেই দায়িত্ব আপন করে নিয়েছিলেন তাঁর কাকা বিমল কান্তি চাকমা । কাকার স্নেহ, আশ্রয় ও প্রেরণায় তিনি এগিয়ে চলেন শিক্ষার পথে। আর তাঁর শৈশবের আরেকটি বড় বিদ্যালয় ছিল ঘরের উঠোন—যেখানে পাঠ্যবইয়ের অক্ষরের পাশাপাশি দাদু-দিদার কণ্ঠে তিনি শুনেছেন প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে আসা গল্পের অমলিন ধারা। বেভে কাত্তোল্যা ও কাত্তোলি -র মুখে শোনা মহাভারত , রামায়ণ , নানা চাঙমা পচ্জন বা রূপকথা, কাপ্ত বাধ –এর গল্প—এসব কে...