পোস্টগুলি

সেপ্টেম্বর ২০, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মহান শিক্ষাগুরু ও মানবতাবাদী চিত্ত কিশোর চাকমা - ইনজেব চাঙমা

ছবি
ছবি উদ্দিপন চাঙমা থেকে সংগৃহীত চিত্ত কিশোর চাকমা- একটি নাম, যার সঙ্গে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, সাহিত্য, সমাজচিন্তা, ক্রীড়া, মানবিকতা ও ধর্মীয় সাধনার এক দীর্ঘ আলোকিত অধ্যায় জড়িয়ে আছে। শিক্ষকতা ছিল তাঁর পেশা, কিন্তু শিক্ষাব্রত ছিল তাঁর জীবনদর্শন; সাহিত্য ছিল তাঁর নীরব সাধনা; সমাজসেবা ছিল তাঁর দায়বোধ; আর মানুষের প্রতি ভালোবাসা ছিল তাঁর জীবনচর্চার মূল ভিত্তি। শিক্ষক, কবি, গীতিকার, ক্রীড়া সংগঠক, সমাজচিন্তক, রাজনৈতিক কর্মী ও ধর্মীয় সাধক, বহু পরিচয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল তাঁর দীর্ঘ ও কর্মময় জীবন। তাঁর জীবনকে কেবল কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পিতা হিসেবে দেখলে তাঁর স্বাতন্ত্র্য ও অবদান আড়ালে পড়ে যায়। তিনি ছিলেন নিজের কর্ম, চিন্তা ও আদর্শে স্বতন্ত্র এক মানুষ। তাঁর সন্তানদের মধ্যে মানবেন্দ্র নারায়ণ লারমা (মঞ্জু) এবং জ্যোতিরীন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু), পরবর্তীকালে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু তাঁদের পিতা হওয়ার পরিচয়ের বাইরেও চিত্ত কিশোর চাকমার নিজস্ব কর্মময় জীবন তাঁকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। চিত্ত কিশোর চাকমা ১৯১২ সালের ১২ ডিসেম্বর রাঙামাট...

উত্তম দেওয়ান মানি: আধুনিক চাঙমা গানের এক স্বতন্ত্র সুরস্রষ্টা - ইনজেব চাঙমা

ছবি
‘কুধু গেলে ধনপুদি’, ‘চোত মাজ্যা জুন পহ্’রত’, ‘মোনতলা আদামর তান্যেবি’, ‘দেবান্যালোই দেবানি’, ‘বেক পিড়ে দারু আগে রেচ্চো পিড়ের দারু নেই’, ‘ন লাইজ্জ তারারে’ এবং ‘ও ভেইলক’- চাকমা সংগীতের একটি প্রজন্মের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কয়েকটি নাম। এসব গানের সুরে শুধু প্রেম, প্রকৃতি কিংবা ব্যক্তিমানুষের অনুভূতি নেই; আছে পাহাড়ের জীবন, সময়ের অভিঘাত, মানুষের বেদনা, সামাজিক বাস্তবতা ও আত্মপরিচয়ের অনুরণন। আধুনিক বাদ্যযন্ত্রের ঝংকারে চাকমা ভাষার এই গানগুলো যখন নতুন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছাতে শুরু করেছিল, তখন তার পেছনে যে শিল্পীদের সৃষ্টিশীল শ্রম ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন উত্তম দেওয়ান মানি। তাঁকে শুধু একজন গায়ক কিংবা গিটারবাদক হিসেবে দেখলে তাঁর শিল্পীসত্তার পূর্ণ পরিচয় পাওয়া যায় না। তিনি ছিলেন এমন এক সংগীতশিল্পী, যিনি চাঙমা ভাষা, পাহাড়ের জীবনবোধ ও আধুনিক ব্যান্ড সংগীতের মধ্যে একটি সেতুবন্ধন নির্মাণের প্রয়াস নিয়েছিলেন। তাঁর সংগীতে একদিকে পাশ্চাত্য সংগীতের প্রভাব, অন্যদিকে পাহাড়ের নিজস্ব সুর, ভাষা ও জীবন-অভিজ্ঞতা, এই দুই ধারার মেলবন্ধন ঘটেছিল। উত্তম দেওয়ান মানি ১৯৫৯ সালের ২৩ সেপ্টেম্বর পার্বত্য চট...

𑄖𑄪𑄭 𑄇𑄪𑄙𑄪 𑄃 𑄟𑄪𑄭 𑄇𑄪𑄙𑄪 - 𑄃𑄨𑄚𑄴𑄎𑄬𑄝𑄴 𑄌𑄋𑄴𑄟

ছবি
𑄢𑄖𑄴𑄮𑄣𑄬 𑄘𑄉𑄨 𑄡𑄢𑄴 𑄛𑄳𑄦𑄧𑄢𑄴 𑄃𑄧𑄃𑄨 𑄇𑄎𑄬𑄣𑄴𑄨 𑄘𑄳𑄦𑄨 𑄌𑄮𑄊𑄧𑄖𑄴 𑄊𑄪𑄟𑄴 𑄚𑄬𑄭 𑄙𑄪𑄟𑄪𑄣𑄪𑄇𑄴 𑄈𑄬𑄣𑄠𑄴 𑄥𑄧𑄝𑄧𑄚𑄚𑄨𑅁 𑄇𑄪𑄙𑄪 𑄉𑄬 𑄣𑄧 𑄞𑄧𑄢𑄧𑄚𑄴𑄘𑄨 𑄃𑄘𑄟𑄴 𑄎𑄪 𑄢𑄧 𑄛𑄪𑄢𑄨 𑄡𑄬 𑄣𑄴 𑄛𑄪𑄢𑄧𑄚𑄨 𑄃𑄟𑄧𑄣𑄴 𑄢𑄬 𑄋𑄧 𑄌𑄇𑄴 𑄃𑄬 𑄡𑄧 𑄇𑄚𑄧𑄖𑄴 𑄥𑄧𑄟𑄬 𑅁 𑄌𑄮𑄊𑄧𑄖𑄴 𑄞𑄎𑄬 - 𑄣𑄋𑄬𑄣𑄴 𑄘𑄨𑄊𑄮𑄣𑄴 𑄛𑄧 𑄖𑄴 𑄙𑄪𑄢𑄨 𑄎𑄪𑄟𑄴𑄧𑄝𑄨 𑄣𑄢𑄬 𑄣𑄢𑄬 𑄈𑄪𑄌𑄴 𑄜𑄬𑄣𑄬 𑄎𑄪𑄟𑄴 𑄟 𑄟𑄴 𑄢 𑄌𑄨𑄚𑄴𑄘𑄨𑄢𑄨 𑄞𑄪𑄉𑄨 𑄃𑄚𑄬 𑄃𑄣𑄴 𑄣𑄮𑄋𑄧𑄖𑄴 𑄞𑄧𑄢𑄬𑅁 𑄊𑄟𑄴 𑄗𑄬𑄛𑄴 𑄗𑄬𑄛𑄴 𑄏𑄪𑄢𑄨 𑄛𑄧𑄢𑄬 𑄖𑄳𑄠𑄪𑄃𑄧 𑄦 𑄎𑄨 𑄖𑄢𑄴 𑄛𑄬𑄣𑄋𑄴 𑄝𑄬𑄭 , 𑄎𑄪 𑄚𑄴 𑄛𑄧𑄎𑄳𑄠   𑄃𑄨𑄎𑄮𑄢𑄧𑄖𑄴 𑄝𑄮𑄃𑄨 𑄉𑄝𑄪𑄎𑄳𑄠 - 𑄉𑄞𑄪𑄢𑄨 𑄈𑄬𑄘𑄧𑄁 𑄇𑄮𑄢𑄴𑄝𑄮 𑄉𑄝𑄣 𑄞𑄧𑄢𑄬𑅁 𑄝𑄬𑄘𑄧𑄁 𑄙𑄪𑄘𑄪𑄇𑄴 , 𑄥𑄨𑄋𑄬 𑄈𑄬𑄁𑄉𑄧𑄢𑄧𑄁 𑄟𑄧 𑄚𑄧 𑄥𑄪𑄊𑄬 𑄢𑄬𑄁 𑄘𑄨 𑄥𑄬 𑄘𑄨𑄚𑄪𑄚𑄴 𑄇𑄪𑄙𑄪 𑄦𑄏𑄨 𑄡𑄬 𑄣𑄧 𑄃𑄊𑄨 𑄇𑄧𑄚𑄬 𑄇𑄪𑄙𑄪 𑄛𑄪𑄢𑄨 ! 𑄖𑄬𑄭 𑄗𑄬𑄌𑄳𑄠 𑄘𑄬𑄝 𑄏𑄧𑄢𑄧𑄖𑄴 𑄇𑄧𑄘𑄧𑄇𑄴 ...