বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর পাহাড়ী
বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান। আজ ১৬ই ডিসেম্বর ২০২২ ইং মহান বিজয় দিবসে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর পাহাড়ী মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাচিত্তে স্মরন করছি। আদিবাসী পাহাড়িদের ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়কালীন কতটা অবদান রয়েছে তা আপনি এই পোস্টি পড়লে জানতে পারবেন____ ১৯৭১ সালে সারা দেশে মুক্তিযুদ্ধ শুরু হলে পার্বত্য অঞ্চলেও এর উত্তাপ ছড়িয়ে পড়ে। সারা দেশে যখন হাজার হাজার মানুষ দল-মত-বর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধে অংশ্রগ্রহণ করছে তখন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীরাও অসীম সাহসে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের রয়েছে গৌরবোজ্জ্বল বীরত্বপূর্ণ ইতিহাস।পাহাড়ি আদিবাসীরা অসীম বীরত্ব দেখিয়েছে অনেক সম্মুখ সমরে।মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সমরে নিহত হয়েছেন অনেক অকুতোভয় আদিবাসী মুক্তিযোদ্ধা। মুক্তিবাহিনীকে সহযোগিতা করতে গিয়ে নির্মম নির্যাতন ও নৃশংস হত্যার শিকার হয়েছেন অনেক পাহাড়ি আদিবাসী। মু্ক্তিযুদ্ধের সময় তখনকার চাকমা রাজা ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষাবলম্বন করেন বটে কিন্তু মং রাজা মংফ্রু...