পোস্টগুলি

2024 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সবাই বাঙালি : বিদ্রোহের সূচনা

ছবি
আমরা বাঙালি না বাংলাদেশি ? জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় , তখনই এই বিতর্কের সঙ্গে মানুষ পরিচিত হলেন। বাম এবং আওয়ামী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা যুক্তি - ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাইলেন , স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে যারা বসবাস করেন তারা সবাই বাঙালি। অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী বুদ্ধিজীবী রাজনীতিবিদরা বোঝালেন , স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে বাঙালি ছাড়া অন্যরাও বাস করেন। তারা সবাই বাঙালি নয়। জাতি হিসেবে আমরা সবাই বাংলাদেশি। অনেকে আবার এই বিতর্কটিকে গুরুত্বহীন হিসেবে চিহ্নিত করেন। তাদের যুক্তি আমরা যেমন বাঙালি , তেমনি বাংলাদেশিও। ' আমরা বাঙালি না বাংলাদেশি - এ নিয়ে দেশ জুড়ে একটা বিতর্ক চলছে। ১৯৭৫ সালের আগে এ বিতর্কের কোনো সম্ভাবনা কিন্তু দেখা যায় নি ' ( ডঃ আনিসুজ্জামান : বাংলাদেশ , বাঙালি ও বাংলাদেশি ) । ডঃ আনিসুজ্জামান ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ' সুন্দরম '- এ এই কথা লিখেছিলেন ১৯৯১ সালে। তার লেখা থেকেও প্রমাণ হয় যে , জিয়াউর রহমানের সময়েই এই বিতর...