পোস্টগুলি

সেপ্টেম্বর ২৮, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কল্পনা চাকমা কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ: মো. জাবির আহমেদ জুবেল

ছবি
১৯৯৬ সালের ১২ই জুন অপহৃত হন কল্পনা চাকমা। তিনি কেবল অপহৃতই হননি, সেইসঙ্গে অপহৃত হয়েছে পাহাড়ের মানুষগুলোর সবুজ স্বপ্ন, তাঁদের রক্তিম ভবিষ্যৎ। দীর্ঘ ২৭ বছর পার হলেও বিচারের দেখা মেলেনি, ঠিক যেমন দেখা মেলেনি পার্বত্য চট্টগ্রামে সংঘটিত কোন গণহত্যার বিচারের। আমরা কল্পনা চাকমার গুম দিবসে কল্পনা চাকমার গুমের বিচার এবং পার্বত্য চট্টগ্রামের সকল গণহত্যার সাথে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। একইসাথে পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকারের সাথে সংহতি প্রকাশ করছি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়ি থেকে পাকিস্তানী সেনাবাহিনী সৈন্য প্রত্যাহার করে । খাগড়াছড়ির কুকিছড়া গ্রামে ঢুকে বাংলাদেশের মুক্তিবাহিনী অভিনন্দন জানাতে আসা নিরীহ লোকজনকে নির্বিচারে গুলি করে। এতে প্রায় ৩২ জন গ্রামবাসী নিহত হন এবং ২০০ এর অধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ১৬ ডিসেম্বরে আবারো কুকিছড়ায় ভয়ে লুকিয়ে থাকা ১৬ জন লোককে বাংলাদেশ সেনাবাহিনী হত্যা করে। স্বাধীনতা লাভের পর শেখ মুজিবর রহমানের সরকার পার্বত্য চট্টগ্রামে রাজাকার, আলবদর খোঁজার সামরিক কর্মসূচি নেয়। এতে ...