উইকিপিডিয়ায় চাকমা ভাষায় তথ্য মিলবে: বিপ্লব রহমান
জ্যোতি চাকমা নাম রিবেং ইউনি থেকে সরানো হয়েছে- ইনজেব চাঙমা ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এবার যুক্ত হতে যাচ্ছে চাকমা ভাষা। বাংলা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও সাঁওতালি ভাষার পর এটি বাংলাদেশের চতুর্থ ভাষা, যা উইকিপিডিয়ায় যুক্ত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উইকিপিডিয়ায় চাকমা ভাষা যুক্ত হলে এই ভাষার শিক্ষার্থী ও আগ্রহীদের জন্য তো বটেই, গবেষকদের জন্যও অনেক সুযোগ সৃষ্টি হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, চাকমা ভাষাকে ইন্টারনেটজগতে যুক্ত করতে গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই ভাষায় উইকিপিডিয়া (সংক্ষেপে উইকি) নির্মাণের কাজ। কিছুদিন আগে প্রথমে চাকমা ইউনিকোড ফন্ট এবং ইউনিকোডভিত্তিক চাকমা টাইপিং সফটওয়্যার 'রিবেং ইউনি' চালু করা হয়। এরই ধারাবাহিকতায় এখন নির্মাণ করা হচ্ছে চাকমা ভাষার উইকি। চাকমা উইকি নির্মাণে উইকিমিডিয়া ফাউন্ডেশনের অংশ হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন একদল তরুণ চাকমা লেখক। তাঁরা চাকমা জাতিগোষ্ঠীর সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি, রীতিনীতি, ঐতিহ্যসহ বাংলাদেশ ও বিশ্বের নানা বিষয়ের ওপর নিবন্ধ চাকমা ভাষায় অনুবাদের কাজ করে চলেছেন...