পোস্টগুলি

নভেম্বর ২৭, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পার্বত্য চুক্তি করে পিসিজেএসএস কি ভুল করেছে? - Anurug Chakma

ছবি
  ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি করে পিসিজেএসএস জুম্ম জনগণের সাথে প্রতারণা করেছে। সরকারের কাছে অস্ত্র সমর্পণ করে সন্ত লারমা জুম্ম জনতার সাথে বেইমানি করেছে। জুম্ম জনগণের ভবিষ্যতকে ধ্বংস করেছে। এটা কতটুকু সত্য কতটুকু মিথ? চুক্তির ২৫ বছর পরেও এই প্রশ্নটি জুম্ম সমাজে প্রাসঙ্গিক থেকে গেছে। পিসিজেএসএস কেন শান্তি চুক্তি করল? আপনি এই প্রশ্নটি নিয়ে বিশ্ব প্রেক্ষাপটে ভাবতে পারেন। বিশ্বে কি শুধুমাত্র পিসিজেএসএস সরকারের সাথে শান্তি চুক্তি করেছে? চুক্তি করার মাধ্যমে জনগণকে প্রতারিত করেছে? আপনার-আমার পারসেপশন অনুসারে প্রতিটি শান্তি চুক্তি যদি প্রতারণার বিষয় হয়, তাহলে UCDP Peace Agreement Dataset Version 22.1 তথ্য মতে ১৯৭৫-২০২১ সালের মধ্যে দেশে-দেশে ৩৭৪টি শান্তি চুক্তি কিভাবে হল? পিসিজেএসএস না হয় প্রতারণা করল, দালালি করল, ভুল করল, তাহলে দেশে-দেশে শত-শত অধিকারকামী সংগঠন কেন একই ভুল করবে? আমার প্রশ্নটা সেখানে। গবেষণা দাবি করে, স্নায়ু যুদ্ধের পরে বিশ্বে শান্তি চুক্তি কয়েকগুন বেড়েছে। এজন্য আপনাকে বুঝতে হবে, কেন শান্তি চুক্তি হয়? কখন সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো চুক্তি করে? এই প্রশ্ন নিয়ে আমাদের ডিসিপ...