চাদিগাঙ ছাড়া পালা : চাকমা লোকসাহিত্য, ঐতিহাসিক উচ্ছেদ ও সমকালীন বাস্তবতার আন্তঃসম্পর্ক: ইনজেব চাঙমা
চাকমা রাজবাড়ি চাকমা জনগোষ্ঠীর লোকসাহিত্যে “ চাদিগাঙ ছাড়া পালা ” একটি গুরুত্বপূর্ণ গীতিকাহিনী , যা চট্টগ্রাম অঞ্চল থেকে চাকমাদের ঐতিহাসিক স্থানচ্যুতির স্মৃতিকে ধারণ করে। এই গবেষণামূলক প্রবন্ধে চাদিগাঙ ছাড়া পালাহকে একটি লোকগীতি হিসেবে নয় , বরং একটি সাংস্কৃতিক স্মৃতি ও ঐতিহাসিক বয়ানের প্রতীকী রূপ হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি , গত প্রায় ৫৫ বছরে পার্বত্য চট্টগ্রামে চাকমা জনগোষ্ঠীর বাস্তব উচ্ছেদের অভিজ্ঞতার সঙ্গে এই পালাহের অন্তর্নিহিত ভাবার্থের তুলনামূলক পাঠ উপস্থাপন করা হয়েছে। ব্যক্তিগত সাক্ষ্য ও সমকালীন ঘটনার আলোকে প্রবন্ধটি যুক্তি প্রদান করে যে , চাদিগাঙ ছাড়া পালাহ মূলত একটি জাতিগত ট্রমার সাংস্কৃতিক রূপায়ণ , যা অতীত ও বর্তমানকে সংযুক্ত করে। লোকসাহিত্য কোনো জনগোষ্ঠীর কেবল নান্দনিক প্রকাশ নয় ; এটি তাদের ইতিহাস , ভয় , প্রত্যাশা ও বেদনার বহিঃপ্রকাশ। চাকমা সমাজে প্রচলিত “ চাদিগাঙ ছাড়া পালা ” তেমনই একটি লোকগীতি , যা চট্টগ্রাম অঞ্চল থেকে চাকমাদের ঐতিহাসিক প্রস্থান বা পালিয়ে যা...