চাঙমা বর্ণমালা: সুযোগের দ্বারে দাঁড়িয়েও কেন এত দূরে? - ইনজেব চাঙমা
“ চাকমাদের নিজস্ব ভাষা ও সাহিত্য আছে। দু ’ শ বছর আগেও চাঙমা লিপিতে চাঙমা ভাষায় সাহিত্য রচনা হতো বলে প্রমাণ পাওয়া গেছে। বাংলা এবং ইংরেজিতে লেখাপড়া করেন বলে চাকমা ভাষা ও সাহিত্য তাদের জীবনে অপরিহার্য নয়। আর এ জন্যই এর প্রতি একশ্রেণির শিক্ষিত লোকদের রয়েছে অনীহা। ” চাঙমা সাহিত্য ও ভাষা নিয়ে নন্দলাল শর্মার এই কথাগুলো আজও আমাদের সামনে এক গভীর প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তাঁর বক্তব্যের সময় থেকে বর্তমান সময়ের মধ্যে প্রযুক্তির পৃথিবী আমূল বদলে গেছে। বদলেছে লেখার মাধ্যম , প্রকাশনার ধরন , যোগাযোগের পথ। কিন্তু সবচেয়ে বিস্ময়ের বিষয় , সুযোগ যত বেড়েছে , আমাদের অনেক কবি - সাহিত্যিকের চাঙমা বর্ণমালার সঙ্গে পরিচয় যেন ততটা বাড়েনি। একসময় চাঙমা বর্ণমালায় লেখা ছিল কঠিন। হাতে লিখতে হতো , ছাপার অক্ষর সহজলভ্য ছিল না , বই প্রকাশের সুযোগ ছিল সীমিত। ফলে একজন লেখক চাঙমা ভাষায় লিখতে চাইলেও নানা বাস্তব প্রতিবন্ধকতার মুখোমুখি হতেন। কিন্তু আজ সেই বাস্তবতা অনেকটাই বদলে গেছে। আজ চাঙমা বর্ণমা...