রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কবি রিপন তালুকদার : পাহাড়ের প্রেম ও বেদনার কবি - ইনজেব চাঙমা

জুম্ম আদিবাসী সমাজে সাহিত্যচর্চার পরিসর তুলনামূলকভাবে সীমিত হলেও নতুন প্রজন্মের অনেক লেখক-কবি নিজেদের জীবন, সমাজ, প্রকৃতি, প্রেম জাতিসত্তার অনুভব সাহিত্যে তুলে ধরছেন। এই ধারার একজন সংবেদনশীল কবি ছিলেন রিপন তালুকদার

রিপন তালুকদার ১৫ আগস্ট ১৯৭৯ খ্রিস্টাব্দে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার খুল্যাংপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শ্রী সোনারঞ্জন তালুকদার ছিলেন শিক্ষক এবং মাতা শ্রী ফুলকুমারী চাকমা ছিলেন গৃহিণী। দুই বোন সুচরিতা তালুকদার ভ্যালেন্টিনা তালুকদার এবং দুই ভাই শিপন তালুকদার রিগ্যান তালুকদারের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর সহধর্মিণী শ্রীজ্ঞানী চাকমা একজন আইনজীবী। তাঁদের তিন সন্তান, জজকিং তালুকদার অবনীশ, প্রয়াত শ্রেষ্ঠকীর্তি তালুকদার শ্রেষ্ঠ এবং জগৎশ্রেষ্টী তালুকদার ঐক্যাতা।

পাহাড়ের প্রকৃতি জনজীবনের নিবিড় সান্নিধ্য তাঁর কবিসত্তাকে প্রভাবিত করেছে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ লজ্জিত পরবর্তীতে অমর একুশে গ্রন্থমেলা ২০২১- চন্দ্রবিন্দু প্রকাশনা থেকে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ পাহাড়ের লাঙ্যালাঙনী

পাহাড়ের লাঙ্যালাঙনী মূলত প্রেম প্রণয়কে কেন্দ্র করে রচিত। এতে প্রেম, অপেক্ষা, বিচ্ছেদ বেদনার পাশাপাশি পাহাড়ের প্রকৃতি জনজীবনের ছায়া রয়েছে। কবির প্রেম নিছক ব্যক্তিগত আবেগে সীমাবদ্ধ নয়; লোকজ স্মৃতি, পাহাড়ি জীবন প্রকৃতির সঙ্গে মিশে তা পেয়েছে স্বতন্ত্র কাব্যিক রূপ। রাধামন-ধনপদির প্রেমকাহিনির মতো তাঁর কবিতার প্রেমেও রয়েছে আকুলতা, সৌন্দর্য বেদনার সম্মিলন।

তাঁর কবিতায় ব্যক্তিমানুষের অনুভূতির পাশাপাশি সমাজ জাতিসত্তার নানা প্রসঙ্গও কাব্যিক ব্যঞ্জনায় উঠে এসেছে। ফলে তিনি শুধু প্রেমের কবি নন, পাহাড়ি জীবন অনুভবেরও একজন কথক। সহজ আবেগ, প্রকৃতিনির্ভর চিত্রকল্প এবং অন্তর্গত বেদনা তাঁর কবিতাকে দিয়েছে নিজস্ব স্বর।

১৫ আগস্ট ১৯৭৯- শুরু হওয়া তাঁর জীবনযাত্রার অবসান ঘটে ২৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে মাত্র পঁয়তাল্লিশ বছরের জীবনে তিনি দীর্ঘ সাহিত্যজীবনের সুযোগ না পেলেওলজ্জিতপাহাড়ের লাঙ্যালাঙনীতাঁর কবিসত্তার গুরুত্বপূর্ণ স্বাক্ষর হয়ে আছে।

পাহাড়ের প্রকৃতি, প্রেম, বিরহ মানুষের জীবনকে শব্দে ধারণ করে রিপন তালুকদার তাঁর নিজস্ব কাব্যভুবন নির্মাণ করেছিলেন। তাঁর অকালপ্রয়াণে সেই যাত্রার সমাপ্তি ঘটলেও তাঁর রেখে যাওয়া কবিতা তাঁকে পাহাড়ের সাহিত্যভুবনে স্মরণীয় করে রাখবে।

তথ্য সূত্র: তার প্রকাশিত কবিতা গ্রন্থ ও K Suddo Dhon Tanchangya

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি রিপন তালুকদার : পাহাড়ের প্রেম ও বেদনার কবি - ইনজেব চাঙমা

জুম্ম আদিবাসী সমাজে সাহিত্যচর্চার পরিসর তুলনামূলকভাবে সীমিত হলেও নতুন প্রজন্মের অনেক লেখক - কবি নিজেদের জীবন , সমাজ , প্রকৃতি , প...