পোস্টগুলি

অক্টোবর ১৮, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শান্তি প্রিয় চাকমা: ভাষা, সাহিত্য ও সমাজচেতনায় একজন মানুষ- ইনজেব চাঙমা

ছবি
শান্তি প্রিয় চাকমা একজন ব্যবসায়ী, কবি ও সমাজকর্মী। পেশাগত জীবনে ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও ভাষা, সংস্কৃতি, সাহিত্য, গবেষণা এবং ভ্রমণের প্রতি তাঁর রয়েছে গভীর অনুরাগ। নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সমাজের কল্যাণে অবদান রাখার আকাঙ্ক্ষা তাঁর জীবনচর্চার অন্যতম অনুষঙ্গ। চাকমা ভাষায় বাংলা অক্ষরে রচিত তাঁর প্রথম কবিতার বই “নকভাচ”।  ১৯৮২ সালের ২১ ফেব্রুয়ারি রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুমদুম্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে তেছড়ি গ্রামে শান্তি প্রিয় চাঙমার জন্ম। তাঁর পিতা স্নেহ রঞ্জন চাঙমা এবং মাতা বিনতা চাঙমা। ছয় ভাই ও এক বোনের পরিবারে তিনি তৃতীয় সন্তান। শৈশব থেকেই পারিবারিক ও সামাজিক পরিবেশে বেড়ে ওঠা তাঁর জীবনবোধ গঠনে ভূমিকা রেখেছে। জন্মভূমির প্রকৃতি, মানুষের জীবনযাপন এবং পার্বত্য অঞ্চলের ঐতিহ্য তাঁর চিন্তা ও আগ্রহের জগৎকে সমৃদ্ধ করেছে বলে অনুমান করা যায়। তিনি ২০০১ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে জীবিকার প্রয়োজনে ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেন। কর্মজীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড এবং নিজের ভাষা ও সংস্কৃতির চর্চার প্রতি ত...