পোস্টগুলি

আগস্ট ৩০, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দিনাজপুরের বাক প্রতিবন্ধী এক আদিবাসী সান্তাল কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

ছবি
২০২০,দিনাজপুর: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা পল্লীতে বাকপ্রতিবন্ধী এক আদিবাসী সান্তাল কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ আগস্ট ২০২০, সোমবার বিকাল ৩:৩০ টায় দিকে উপজেলার পল্লীতে এ ঘটনা ঘটে। পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ভুক্তভোগীর মা বাক প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা রেখে বড় মেয়ের চিকিৎসার জন্য পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলায় যায়। বিকেল সাড়ে তি নটার দিকে বাকপ্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে পাশ্ববর্তী পরিত্যাক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে শামিম হোসেন নামের এক যুবক। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। এদিকে ন্যায় বিচার চেয়ে কিশোরীর মা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শামিম হোসেনকে আটক করে। আটক শামিম হোসেন উপজেলার পুলবান্ধা গ্রামের শমভু হোসেনের ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে অভিযান চালিয়ে...

জাতীয় আদিবাসী পরিষদের সংগ্রাম ও গৌরবের ২৭ বছর

ছবি
জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ ৩১ আগষ্ট ২০২০ তারিখ সকাল ১১.০০ টায় বর্তমানে আদিবাসীদের জীবনের সংকট এবং তাদের মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে রাজশাহীর মহানগরীর আলুপট্টির মুক্তযুদ্ধ পাঠাগারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে আদিবাসীদের জীবনের সংকট এবং তাদের মানবাধিকার পরিস্থিতি উপর মুল প্রবন্ধ পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য রাজকুমার শাও, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, সহ-সাংগঠনিক সম্পাদক দিলিপ পাহান। সম্মেলনে মুল প্রবন্ধের বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, বর্তমানে আদিবাসীদের জীবন সংকটাপুর্ন হয়ে পড়েছে এবং তাদের মানবাধিকার পরিস্থিতি ক্রমাগতভাবে চরম অবনতি ঘটছে। আদিবাসীদের ভূমি সমস্যা দিনদিন প্রকট আকার ধারণ করেছে। এক শ্রেণীর ভূমিদস্যু ও ...

পার্বত্য চট্টগ্রাম সেটলার ধর্ষকদের অভয়রণ্য হওয়ায়.... মহালছড়িতে বাঙালি সেটেলার কর্তৃক এক মারমা কিশোরী গণধর্ষণের শিকার, দশ হাজারে মিটমাট!!!

ছবি
গত ৩১ আগস্ট ২০২০ ইং সোমবার খাগড়াছড়ি জেলার মহালছড়িতে চার বাঙালি সেটেলার যুবক কর্তৃক রাতভর অষ্টম শ্রেণির ছাত্রী এক মারমা কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর স্থানীয় আওয়ামীলীগের এক ইউনিয়ন সভাপতির নেতৃত্বে ও মধ্যস্থতায় আয়োজিত এক সালিশে ভিকটিমের পরিবারকে মাত্র ১০ হাজার টাকা দিয়ে জঘন্য ঘটনাটি মিটমাট করা হয় বলে জানা যায়। এছাড়া ঘটনার বিষয়ে কোথাও কাউকে না জানাতে এবং মামলা না করতে সালিশে নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে কড়া নির্দেশ দেয়া হয়। ফলে ঘটনাটি প্রায় ধামাচাপা পড়ে যায়। জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটি মহালছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তার নিজের বাড়ি পার্শ্ববর্তী মাইসছড়ি গ্রামে। বর্তমানে পড়ালেখার কারণে মারমা অধ্যুষিত থলিপাড়া গ্রামে অবস্থান করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট ২০২০ বিকাল আনুমানিক ৫:০০ টার দিকে মহালছড়ি উপজেলার মহালছড়ি সদর ইউনিয়নের টিলাপাড়া নিবাসী আল আমিন (২৪) এর নেতৃত্বে ৪ সেটেলার যুবক মেয়েটিকে একা পেয়ে পূর্ব পরিচয়ের সূত্র ধরে অনেকটা জোর করে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। এরপর তারা টিলাপাড়া সংলগ্ন মহেন্দ্র যানবাহন স্টেশন...

মানবিক এজাল: হিলচাগিদাঙত শিক্কে পহ্’র আর’ বেচ দোল গরি ছিদি পরের

ছবি
এওজি, খাগাড়াছড়ি : চাঙমা সাহিত্য পত্রিকা: তোমার মা-বাপ নেই, নেই তেঙা তে কি অইয়ে একঝাক মানুচ দ’ আঘন তোমা কায়। ইক্যে তমার বানা একনিমোন গরি লেঘা-পারাহ্ গরিবার অক্ত, নয় পাবজি, ফ্রী ফাইয়ার আ নানান খেলেবার। শিক্কে এক্কান নিধুকতুক/একমাত্র আহ্’ত্যার যে কন’ জিংকানি দোল গরি সাজে দে।   এচ্যে গদা সংসারত এক্কান দরগরে পা বিধি দংগা পিরেহ্ কোভিড- ১৯ লাই মানুজোর আয় ইনকাম নেই। সিত্যাই একঝাক নুঅ ফুদন্দি ফুল ফাগোন মিলি ন’ পাত্তন। সিয়ান বাদেয়্য হিলত “পার্বত্য চুক্তি” বাস্তবায়ন ন’ অনার দাঙর এক্কো শ্রেণী দিককাভুল অই দিনমাধান গঙে দেদন। আঝা-সবন নেই অলে সুয়াই। এধক্যে খেনত   প্রিয়দর্শী _ শিক্ষা _ কল্যাণ _ তহবিল , পাহাড়ী _ উদ্দোক্তা _ হাট আ মানবিক কল্যাণ সংঘ   এ তিন্নো জধা উজে এলাক। গেল্লে ২৮ আগস্ট ২০২০ ইং শুক্করবার বেন্যা মাধান ১০ টা গরি ৫নং পেরাছড়া ইউনিয়ন হল রুমত এক্কো তেম্মাং খলাত জুগল গরি ২৮ জন গরিব, মা-বাপ নেই, মেধাবি পর্বোয়ারে এ তিন্নো জধা তারা আহ্’দত তেঙা তুলি দিল। তেম্মাং খলাবোত সুনানু প্রিয়দর্শী চাঙমা   খলানানুয়্যা নকবাচ্যা গরবা ইজেবে সরিত অইয়ে,   খাগাড়াছড়ি সরকারি কল...