মা নিহত, ছেলে আহত
Stefen Shanto গতকাল এই ঘটনার পরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা!সময় সন্ধ্যা ৭:৪৫-৮টা হবে। আমার গ্রাম থেকে বটতলী তে যাচ্ছিলাম! যেতে যেতে হঠাৎ রাস্তায় দেখি সেনাবাহিনীর গাড়ি আর আমাকে দেখে সাথে সাথে রাস্তা ব্লক আর এমন সিশুয়েশন তৈরি হলো যেন আমি বিরাত এক পলাতক আসামি । গাড়ী থেকে সবাই আমার দিকে বন্দুক রেডি,, একজন বলতেছে একদম নড়বেন না। আমিও আমার মত নিজ জায়গায় সাথে বাইক এ ব্রেক করেছি এবং থামিয়েছি। জায়গা বরাবর বাইক থামাকে না পারলে হয়তো অনেক কিছু হয়ে যেতো নিমিষেই,, সেখানেই শেষ নয়! সাথে সাথে আমাকে বাইক থেকে নামানো হলো, এরপর তাদের থেকে একজন সেনাবাহিনী সে যদিও আমাকে চিনে, এবং আরো একজন তাদের সাথে থাকা এক লোক যদিও তার কাছে ইউনিফর্ম তা খেয়াল করতে পারিনি,দূরে থাকায়, আর অন্ধকারে মুখ ও ডাকা মনে হয়েছিলো,, এরপর তাকে জিজ্ঞেস করা হলো সে আমাকে চিনে কিনা,, সেও বললো সে আমাকে চিনে,,, আর আমাকে কারোর না চেনার কোনো উপায় নাই,,কারণ প্রতিদিন রোয়াংছড়ি বাজার ৪-৫বার চক্কর দি,, তারপরেও আমার সাথে শুরু হলো অনেক কাহিনী,, আমার পুরো শরীর অনেকবার চেক করলো,, এরপর বাইকের পাতগুলা খুলতে বলা হলো,, ...