পোস্টগুলি

এপ্রিল ১৪, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পার্বত্য চট্টগ্রাম: বাংলাদেশ নেশন-বিল্ডিং এর সমস্যা নয় কি? - Anurug Chakma

ছবি
  রাষ্ট্র কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ব্যাংক ডাকাতি বুঝে। কিন্ত সন্ত্রাস দমনের নামে গণগ্রেপ্তার, Illegitimate use of force, রাষ্ট্রীয় সন্ত্রাস, এসব কিছুই বুঝতে চায় না। রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রদ্রোহ বুঝে কিন্ত গায়ের জোরে সংখ্যাগুরুর জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া এবং পাহাড়িদের আইডেন্টিটি ক্রাইসিসকে বুঝতে চায় না। রাষ্ট্র অসাম্প্রদায়িক দাবি করতে চায়। কিন্ত পাহাড় থেকে সমতল কোথাও আদিবাসী আছে বলে স্বীকার করতে চায় না। রাষ্ট্র মিলিটারাইজেশন এবং এথনিক ক্লিনজিং (জাতিগত নিশ্চিহ্নকরণ) বুঝতে চায় না। বরং রাষ্ট্রের প্রবল আগ্রাসনের মুখে পাহাড়িদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়ায়কে রাষ্ট্র দেশদ্রোহ বলতে চায়। রাষ্ট্র পাহাড়ে ইন্সারজেন্সি দেখতে পায়। কিন্ত পাহাড়িদেরকে নিশ্চিহ্ন করার জন্য ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং বুঝতে চায় না। সীমান্ত সড়ক, পর্যটন ব্যবসা করাটাকে রাষ্ট্র অর্থনৈতিক উন্নয়ন মনে করে। কিন্ত উন্নয়নের নামে আগ্রাসন, পাহাড়িদেরকে উচ্ছেদ করা যে বৈধ নয় সেটা বুঝতে চায় না। জনগণ যেমন, রাষ্ট্রও তেমন। এজন্য এদেশের সংখ্যাগুরুদের মধ্যে অনেকে নিজেদের বেলায় স্বাধীনতা চাইতে পারে, কিন্ত অন্যের পরাধীনতা টি...