ধর্ম-বর্ণ, সকল শ্রেণী, সকল পেশা সুধীজনের কাছে একটি আকুল আবেদন
আমরা একঝাঁক শান্তিশ্বেত পায়রা। দীর্ঘদিন যাবৎ চাঙমা বর্ণমালা ও ভাষাকে বিকশিত করার জন্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চাঙমা লেখা কোর্স পরিচালনা করে আসছি। এভাবে মাঠ পর্যায়ে কাজ করে অভিজ্ঞতার আলোকে দেখেছি আমাদের মা-বোন, বাপ-ভাইয়েরা অত্যন্ত গরীব ও প্রান্তিক। ২০ টাকা দামে বই কিনে সামর্থ্যটুকু অনেকের নেই। আপনা নিশ্চয়ই জানেন, ভাষা জাতীয় স্বকীয়তার প্রতীক। আর বর্ণমালা হলো তার অন্যতম ধারক ও বাহক। কেননা বর্ণমালার মধ্যে দিয়ে জাতীয় বুদ্ধি ও চিন্তা- চেতনা বিকাশ ঘটে। চাকমাদের বর্ণমালা থাকার ও বাংলাদেশে দ্বিতীয় ভাষা হওয়ার সত্বেও সে প্রাণ প্রিয় চাঙমা বর্ণমালা ও ভাষা চর্চা না থাকার বা না শেখার ২০১৭ সালে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাঁচটি ভাষার প্রাক-প্রাথমিক পর্যায়ে নিজস্ব ভাষা বই হাতে পেয়েও আমরা পড়াতে পারছিনা। এটা অত্যান্ত লজ্জার বিষয়। বলাবাহুল্য, এক সময় নিজস্ব বর্ণমালার ব্যবহার গ্রামের বৈদ্যদের তালিকশাস্ত্র ছাড়া আর কোথাও লজ্জাজনক ভাবে অনুপস্থিত। তেমনি ইদানিং, চাঙমা বর্ণমালা শিক্ষা বই যেখানে সেখানে পাওয়ার সত্ত্বেও এখনো পর্যন্ত সুধী মহলে কাছে তার প্রভাব তেমন পরিলক্ষিত হচ্ছে...