শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাচাং মথুরা বিকাশ ত্রিপুরা: গিরি-কন্যা খাগড়াছড়ির এক আলোকবর্তিকা - ইনজেব চাঙমা

সবুজ অরণ্যে ঘেরা, মেঘের চাদরে মোড়া খাগড়াছড়ি। যেখানে পাহাড়েরা ফিসফিসিয়ে গল্প বলে, ঝর্ণার জল সুর তোলে। সেই মায়াবী ভূমির কোলে, ১৯৭৪ সালের ২৬শে মে, এক নবজাতকের কান্না পাহাড়ি বাতাসে মিশে গিয়েছিল। কে জানত, সেই কান্নাই একদিন পাহাড়ের ভাষার কান্না হয়ে বাজবে, আবার সেই কণ্ঠই হবে পাহাড়ের জয়গান?
পিতা মাচাং বরেন্দ্র লাল ত্রিপুরার সুবোধ আর মাতা সবিতা রাণী ত্রিপুরার কোমল স্নেহের ছায় তাঁর শৈশব। চেঙের ধুলো-মাটি গায়ে মেখে, খাগড়াছড়ির পাঠশালার চৌকাঠে তাঁর প্রথম বর্ণপরিচয়। কিন্তু এই বর্ণমালা তাঁর তৃষ্ণা মেটাতে পারেনি। বিদ্যার অদম্য পিপাসা তাঁকে টেনে নিয়ে গেল চট্টগ্রামের সবুজ চত্বরে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে ইতিহাসের পাতা ওল্টাতে ওল্টাতে তিনি এক গভীর সত্য আবিষ্কার করলেন, যে জাতি তার শিকড়কে ভোলে, তার কোনো ভবিষ্যৎ নেই। ২০০০ সালে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি ফিরে এলেন। তবে চাকরির মোহে নয়, ফিরে এলেন ঋণ শোধ করতে, মাটির ঋণ, মায়ের ভাষার ঋণ।
বিশ্ববিদ্যালয়ের চকচকে স্বপ্নকে পেছনে ফেলে তিনি জড়িয়ে পরেন, ‘জাবারাং কল্যাণ সমিতি’। জাবারাং মানে কি কেবল একটি এনজিও? না। জাবারাং হলো পাহাড়ি শিশুর মুখে তার মায়ের ভাষায় প্রথম বুলি ফোটানোর এক নীরব বিদ্রোহ। ২০০২ সাল থেকে যখন চারপাশে উন্নয়নের কোলাহলে মাতৃভাষা হারিয়ে যেতে বসেছিল, তখন তিনি বিশেষ করে চাঙমা, মারমা, ককবরক শিশুদের হাতে তুলে দিলেন তাদের মাতৃভাষার বই। তিনি প্রমাণ করলেন, শিক্ষা মানে পরের ভাষায় মুখস্থ করা নয়, শিক্ষা মানে নিজের ভাষায় জগৎকে চেনা। আজ তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ককবরক ভাষার একজন অতন্দ্র প্রহরী।
মাচাং মথুরা বিকাশ কেবল সংগঠক নন, তিনি শব্দের কারিগর। তিনি একাধারে কবি, গল্পকার, গবেষক ও অনুবাদক। ককবরক, বাংলা ও ইংরেজি - এই তিন ভাষার মোহনায় তিনি নির্মাণ করেছেন এক বিশাল সাহিত্য-সাম্রাজ্য। তাঁর কলম থেকে জন্ম নিয়েছে চল্লিশের অধিক গ্রন্থ। কখনো তিনি ‘ককবরক ককলব খল’ -এ কবিতার সুর বুনেছেন, কখনো ‘অরণ্যকথা’য় পাহাড়ের দীর্ঘশ্বাসকে গল্প করেছেন, কখনো ‘ককবরক শব্দ ভান্ডার’ রচনা করে হারিয়ে যাওয়া শব্দদের জন্য একটি ঘর বানিয়েছেন।
তিনি বঙ্গবন্ধুর অগ্নিঝরা ৭ই মার্চের ভাষণকে, অসমাপ্ত আত্মজীবনীকে ককবরক ভাষায় অনুবাদ করে পাহাড় আর সমতলকে এক সুতোয় গেঁথেছেন। তাঁর ‘আমানি কক’ সিরিজের বইগুলো আজ পাহাড়ের শিশুদের কাছে কেবল পাঠ্যবই নয়, মায়ের কোলে শোনা রূপকথা।
এই নিরলস সাধনা একদিন রাষ্ট্রের হৃদয় ছুঁয়েছিল। ২০২১ সালে, যখন প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ প্রদান করা হলো, তখন জাতীয় অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলামের পাশে উচ্চারিত হলো এই পাহাড়ি সন্তানের নাম। স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে কুড়িয়েচিল সম্মাননা। এ পুরস্কার কেবল একজন মথুরা বিকাশ ত্রিপুরার নয়, এ পুরস্কার পার্বত্য চট্টগ্রামের প্রতিটি পাহাড়ের, প্রতিটি ঝর্ণার, প্রতিটি মাতৃভাষার জয়ধ্বনি।
আজ মাচাং মথুরা বিকাশ ত্রিপুরা কোনো একক নাম নয়। তিনি পাহাড়ের ইতিহাস, পাহাড়ের বর্তমান এবং পাহাড়ের ভবিষ্যৎ। যতদিন পাহাড়ে মেঘ জমবে, যতদিন ককবরক ভাষায় একটি শিশু ’মা’ বলে মাকে ডাকবে, ততদিন এই নামটি ধ্রুবতারার মতো জ্বলজ্বল করবে।


১. এককভাবে রচিত গ্রন্থ (১৯টি)

ক. কাব্যগ্রন্থ

১. ককবরক ককলব খল (ককবরক কবিতা সংকলন), ১৯৯৪
২. Jorani Khorang (ককবরক কবিতা সংকলন), ২০১৪
৩. Ungbale E Hu Hu Hu (ককবরক কাব্যগ্রন্থ), ২০১৮
৪. Tete Tuai (তেতে তুয়াই), ২০২২
৫. ককবরক কাব্যসাহিত্য, ২০২৩
৬. রাইবতি, ২০২৬

খ. গল্পগ্রন্থ

৭. অরণ্যকথা, ২০২৬

গ. শিশু সাহিত্য

৮. Chini Emangni Ha (শিশুতোষ ছড়া সংকলন), ২০১৫

ঘ. অভিধান ও ভাষাবিজ্ঞান

৯. Kokborokni Kokthaih Khutruk (Kokborok-English-Bangla Word Book), ২০০২
১০. ককবরক শব্দভান্ডার (ককবরক-ইংরেজি-বাংলা), ২০১১
১১. Roman Suithaihbai Kokborok Sunai Raida (রোমান হরফে ককবরক লেখার কৌশল), ২০০৭

ঙ. জীবনী ও গবেষণা

১২. গুরুনি য়াপ্রি (বলংরাই সন্ন্যাসির জীবন ও কর্ম), ২০১৫
১৩. ত্রিপুরা : সমাজ, সংস্কৃতি ও জীবিকা, ২০১৯

চ. প্রবন্ধ

১৪. এ কথা সে কথা – পাহাড়ের কথা, ২০১৬

ছ. মাতৃভাষার শিশু শিক্ষা

১৫. AMANI KOK (প্রথম শ্রেণি), ২০০৭
১৬. AMANI KOK (দ্বিতীয় শ্রেণি), ২০০৭
১৭. AMANI KOK (তৃতীয় শ্রেণি), ২০০৭

জ. অনুবাদ

১৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ (ককবরক অনুবাদ), ২০২০
১৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী (ককবরক অনুবাদ), ২০২৩


২. যৌথভাবে রচিত গ্রন্থ (১৫টি)

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)

  • ANI BIJAP Swrwng Sakang (প্রাক-প্রাথমিক মাতৃভাষার বই)
  • PHAIDI SUINI SWRWNGNO Swrwng Sakang
  • MWSA BAI KERANG
  • SWICHA BAI TOKLA
  • BUJU GANANG SIAL
  • MASANDWI BAI MAYUNG
  • GONG BAI POYABOTHOP
  • RISA HACHUK KAMIO THANGMANI
  • MAMU HATIO THANGO
  • ANI KOKBOROK BIJAP Rwngrem Sa
  • THIKIMUNG BIJAP Rwngrem Sa
  • ANI KOKBOROK BIJAP Rwngrem Nwi
  • THIKIMUNG BIJAP Rwngrem Nwi
  • ANI KOKBOROK BIJAP Rwngrem Tham

অন্যান্য

  • Ani Gam Nangjakmani (শিশুতোষ গল্প), ২০১২

৩. একক সম্পাদিত গ্রন্থ ও সাময়িকী (২৭টি)

গবেষণা ও প্রবন্ধ

  • Society and Culture: The Indigenous Peoples in Bangladesh
  • Land, Culture and Indigenous Peoples
  • Indigenous Peoples: Life and Livelihood
  • Indigenous Peoples of the World: Culture and Rights
  • Mother Tongue and Culture: Indigenous Peoples of Bangladesh
  • ভাষা, শিক্ষা ও সাহিত্য : বাংলাদেশের আদিবাসী
  • আদিবাসী শিশুদের শিক্ষার অধিকার : মাতৃভাষার প্রয়োজনীয়তা প্রসঙ্গে
  • Indigenous Children's Rights to Education: Mother Tongue Matters
  • সমাজ পরিবর্তনের জন্য যুব নেতৃত্ব
  • বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা আদিবাসী জীবন সংস্কৃতি

সাময়িকী ও জার্নাল

  • Santua Journal
  • পাহাড়কথা (সংখ্যা ১, ৩, ৫, ৬, ৭, ৮, ৯ ও বিশেষ সংখ্যা)
  • গিরিপাঠ
  • গিরিজা
  • RUANG (প্রতিধ্বনি)
  • উন্নয়ন বুলেটিন
  • Jora (সময়)

পরিবেশ ও উন্নয়ন

  • পরিবেশের অ আ ক খ

কোভিড-১৯ তথ্যপত্র

  • জরুরি বার্তা (সংখ্যা ১–৫), ২০২০

৪. যৌথ সম্পাদিত গ্রন্থ (৫৯টি)

ক. শিক্ষা ও মাতৃভাষা

  • প্রাথমিক শব্দভান্ডার
  • শিক্ষা আইন ২০১৩ (খসড়া)
  • প্রাথমিক শিক্ষা চিত্র : বাংলাদেশের আদিবাসী
  • Grassroots Voice
  • Thikimwng Swrwngmwng
  • ANI LEKHAMUNG BIJAP
  • AMANI KOK Rwngrem Tham

খ. সাহিত্য সংকলন

  • হিরন্ময়
  • প্রকৃতি
  • পাহাড়িয়া কাব্য
  • BOROK HODANI KOK
  • পঞ্চাশের হাওয়ায় আজাদ বুলবুল
  • Nonaya Khorang

গ. শিশু সাহিত্য

  • মনিমালানি কক
  • Nokha Kusum Chakha
  • Amani Kokkotor
  • NOKHAI RAJA
  • Kiching Kaithamni Kok
  • Ang Malmatakhor Naimani
  • Yak Baksa Samung Tangno
  • Wak Bok Sajakmani Kok
  • Twi Gam Nungdi
  • Thaipung Chanai
  • TOKBAK ROKNI KOK
  • TAKHUK BUKHUK
  • SIALSA SUMUR SUBO
  • SAMUNG NI KOK
  • RINA BAI RIPO ISKULO THANGDOK
  • RINAI RISA
  • RI CHUM
  • PUTHI AA
  • NOK HUG
  • Kiching Kamarni Kok
  • Lairang Twi Balmani
  • Lechu Kumun
  • Lopha Tormani Gamya
  • Makhara Dormai Khogo
  • Mokol Phungwi Thwngmani
  • Khumni Bagan
  • Khorgoni Bari
  • Kaisani Bipodu Tamunwidi
  • Jirok Toksa
  • Hor Bai Thungmani Gamya
  • HANYA CHAYA
  • Gobing Bai Puthi Aa
  • DUDU KARABO
  • CHINI NOK HUG
  • Chini Nok
  • Chini Aphak
  • Bwisu
  • Atoini Nuk
  • Anaji Thalwi
  • Bolongni Atoi

সাহিত্যকর্মের পরিসংখ্যান

বিভাগসংখ্যা
এককভাবে রচিত গ্রন্থ১৯টি
যৌথভাবে রচিত গ্রন্থ১৫টি
একক সম্পাদনা২৭টি
যৌথ সম্পাদনা৫৯টি
মোট প্রকাশনা১২০টি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মাচাং মথুরা বিকাশ ত্রিপুরা: গিরি-কন্যা খাগড়াছড়ির এক আলোকবর্তিকা - ইনজেব চাঙমা

সবুজ অরণ্যে ঘেরা, মেঘের চাদরে মোড়া খাগড়াছড়ি। যেখানে পাহাড়েরা ফিসফিসিয়ে গল্প বলে, ঝর্ণার জল সুর তোলে। সেই মায়াবী ভূমির কোলে, ১৯৭৪ সালের ২৬শ...