স্বর্গীয় সুনানু পাহাড়িকা চাঙমা পোইদ্যানে নানান জনন ফেসবুক স্ট্যাটাস: সুনানু ইনজেব চাঙমা
তোমার মত বড় ভাই পেয়ে সত্যি অনেক অনেক গর্বিত আমি সোহেল চাঙমা, রাজশাহী বিশ^বিদ্যালয় পৃথিবীতে খুবই কম মানুষ আছে যারা সমাজের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে পারে। কিন্তু যারা সমাজের জন্য কাজ নিঃস্বার্থভাবে কাজ করে তাদের নামও মানুষের হৃদয়ে শতাব্দী থেকে শতাব্দী পরও থেকে যায়। দাদা, তুমিও নিজের পরিবারে অনেক কিছু অভাব থাকলেও সমাজকে কোনোদিন সেই অভাবে থাকতে দাওনি। সেই ছোটকাল থেকে দেখে আসছি কিভাবে সমাজের জন্য কাজ করে চলতেছ। জুম্মদের অস্তিত্ব রক্ষা করার জন্য ১৪ ফেব্রুুয়ারি ২০০৭ ইং দিনে নিজের জীবনকেও বিলিয়ে দিতে বসেছিলে। হয়ত ভগবানের অশেষ কৃপায় সেই মৃত্যুর দরজা থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু মৃত্যুর দরজার থেকেও বেঁচে গিয়েও অনেক বছর পরিবারকে ছেড়ে থাকতে হয়েছিল অনেক কষ্টে। এখনো তুমি বসে নেই। নিজের জুম্ম জাতের সংস্কৃতি, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষা করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছ। তোমার একটা দিন যায়নি মনে হয় পরিবারের যেকোনো সদস্য থেকে বকা না খেয়ে। বিশেষ করে মা। মা'তো প্রতিনিয়ত বলত যে (পোবু ভালেত ন’ অভ আর, পরভালেত্তি) এই পুত্র টা জীবনে উন্নতি করতে পারবেনা শুধু অন্যর জন্যে। আরও বলত মানুষের কাজ করে কি লাভ...