পোস্টগুলি

ঐতিহাসিক সূত্রে ১৬ শতকে পার্বত্য চট্টগ্রামে চাকমাদের অবস্থান - সুগত চাকমা

ছবি
সুগত চাকমা চাকমাদের অতীত ইতিহাস সম্পর্কে আমরা প্রথমে পোর্তুগীজ ঐতিহাসিক জোয়াও - দ্যা - ব্যারোস থেকে নির্ভরযোগ্য তথ্য পাই। ব্যারোস ১৬ - শতকের প্রথমার্ধে তাঁর আঁকা একটি মানচিত্রে তিনি এতদঞ্চলে চাকমাদের বসতি - অবস্থান চিহ্নিত করেছিলেন। ব্যারোস চাকমাদের অঞ্চলের নাম ' ডেসক্রিপকাও রেইনো দ্যা বেঙ্গলা ' নামক মানচিত্রে Chacomas ' চাকোমাস ' লিখেছিলেন। [De Barros's map: Descripcao do Reino de Bengala. DA ASIA DE BRROS. LISBOA No. Regio Officina Typogracica Anno MDCCLXXVII.S এবং Dr. A. Karim's an article in JASP, (1963), Vol. VIII, No2 . দ্র ] ( [De Barros এর মানচিত্র : Descripcao do Reino de Bengala . ডিএ এশিয়া ডি ব্রোস। LISBOA No. Regio Officina Typogracica Anno MDCCLXXVII.S এবং ডাঃ এ . করিমের JASP, (1963), Vol . অষ্টম , নং 2 । দ্র . ]) । এই মানচিত্রটি Baptista Lavanha ১৫৫০ খ্রিস্টাব্দের দিকে সম্পাদনা করেছিলেন। তৎপরে ১৬০৮ খ্রিস্টাব্দে ভারতবর্ষের বৌদ্ধধর্মের ইতিহাস বিষয়ে বই লিখতে গিয়ে তিব্বতী ঐতিহাসিক ...