মাতৃভাষায় শিক্ষাগ্রহনের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিৎ না: সেমিনারে সেলিনা হোসেন
৪ ডিসেম্বর ২০২২, ঢাকা: মাতৃভাষায় শিক্ষাগ্রহনের অধিকার প্রতিটি শিশুর রয়েছে। সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিৎ না বলে প্রধান অতিথির বক্তব্যে কথা সাহিত্যিক ও বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, এ অধিকার প্রতিষ্ঠায় সরকারকেই ব্যবস্থা নিতে হবে। সেই সাথে বাংলা একাডেমীতে পরিচালকের সাথে আলোচনা করে আদিবাসীদের সাহিত্য চর্চার জন্য আলাদা সেল খোলার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। আজ ৪ ডিসেম¦র ২০২২, সকাল ১১টায় , কাপেং ফাউন্ডেশন ও মাল্টি-লিংগুয়েল এডুকেশন ফোরাম-এর উদ্যোগে ‘ বাংলাদেশে মাতৃভাষা-ভিত্তিক বহুভাষিক প্রাথমিক শিক্ষা: সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা’ আয়োজন করা হয়েছে ঢাকার কাওরান বাজারের ডি ডেইলী স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপেং ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কথা সাহিত্যিক ও বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন। ফাল্গুনী ত্রিপুরার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য ড. এ কে এম রিয়াজুল হাসান...