ইনজেব চাকমার প্রবন্ধ (বাংলা) সমগ্র
"ইনজেব চাকমা একজন ভাষা-অধিকারকেন্দ্রিক প্রাবন্ধিক, সাংস্কৃতিক কর্মী এবং সমাজসচেতন লেখক। তাঁর লেখনীতে মাতৃভাষা, চাকমা বর্ণমালা, শিক্ষা, ইতিহাস ও পার্বত্য চট্টগ্রামের অধিকারচেতনা প্রধান বিষয় হয়ে উঠেছে। তিনি সাহিত্যিক গদ্য ও মতামতধর্মী প্রবন্ধের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরির চেষ্টা করেন। তবে তাঁর রাজনৈতিক লেখাগুলো একটি সুস্পষ্ট আদর্শিক অবস্থান থেকে রচিত হওয়ায় সেগুলোকে নিরপেক্ষ গবেষণার চেয়ে মতামতমূলক রচনা হিসেবে পাঠ করাই অধিক উপযুক্ত।" বর্ণের আলোয় স্বাধিকার: এক ভাষার সংগ্রাম থেকে অন্য ভাষার বঞ্চনা ইতিহাসের পাতায় কোনো জাতির আত্মপরিচয়ের প্রথম ও প্রধান দলিল তার ভাষা। ১৯৫২ সালের এক রক্তঝরা ফাল্গুনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ৫৬ ভাগ মানুষের বুকের ভাষা বাংলা, ৩৭ ভাগ মানুষ কথা বলে অন্যান্য ভাষায়, আর মাত্র ৭ ভাগ মানুষের মুখের ভাষা উর্দু, সেই উর্দুকেই তারা করতে চেয়েছিল রাষ্ট্রের একমাত্র লাঠি। সেখানে অন্যায্যভাবে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদেই অঙ্কুরিত হয়েছিল আমাদের স্বাধিকার আন্দোলন। সেই ভাষার লড়াই, ত্যাগের বহ্নিশিখা এবং দীর্ঘ পথচলার পরিণতিতেই আজকের এই লাল-সবুজের মানচিত্র, সা...