আমি কিত্তে চাঙমা লেঘা শিঘিবং: সুনানু ইনজেব চাঙমা
আমি কিত্তে চাঙমা লেঘা শিঘিবং: সুনানু ইনজেব চাঙমা আমি চাঙমা। তজিমপুর জাত। ধর্ম আর্মা বুদ্ধ ধর্ম। জার নীতি “অহিংসা পরম ধর্ম।” আমার আঘে আহ্জার আহ্জার বঝরর বিজক, ভাচ-অঝাপাত, সাহিত্য-সংস্কৃতি আ চিনপচ্যা। ইয়ানিলোই আমারে কোই জায় তেজী, বলি এক্কো জাত। বিজগত পোতপোত্যা গরি লেঘা আঘে, এক কালে আমি রাজা এলং, এলং শাসক জাত। চাঙমা জাদর কধা কলে একদিন হুয়োঙ গুজুরিদ আ মাদিত ভুজোল বেদ’। মাত্তর, এচ্যে! সময়র গঙারে নানাঙ জাগাত ছিদি পরলং। নানাঙ ঝর-বোইয়ের গমি যেই অলং ছিত্রিংপাত্রাং আ নানু মরা। সে তেজ, সে বল, সে ধক আ সে জধা ভাঙি গেল’। এধক্যা দুগত্তুন আহ্রে ফেলের জাদর সেই বারবো দরপআনি, ভাচ আ অঝাপাত। সিত্তেই এম.এন.লারমার ধুন্ধুক “আমার বার গরিবার কিচ্ছু নেই।” ভচ যার জাদর নিঝেনী, চিনপচ্যা। পঝিম বিশ্ব খাজ্যেক্কোই লুদুপুদু অই আঘি। আমনর ভাচ, ওক্কোর থাগত্যা বাংলা-ইংরেজী ভাচ্ছোই আমনর সাহিত্য সংস্কৃতি চচযা গরির। কধা আগে, “নিজ’ ভাচ, নিজ’ লেঘা, নিজ’ গীত- ন’ জানিলে ন’ থায় চিত।” চিত ন’ থেলে জাত্তোরে কোচপেদাক নয়; সেনত্তে জাদর মঙ্গলত্তে, জাদর এরানত্তে আমাত্তুন জাদর লেঘা, চাঙমা লেঘা শিঘা পরিহ্বো, চা...