পোস্টগুলি

বিজু নিয়ে আলাপ করলেই লোগাংয়ের কথা মনে পড়ে

ছবি
  বিজু (বা বিঝু) উদযাপনে আমাদের সময় আড়ম্বর এতো হতো না। আমরা বাড়ী বাড়ী যেতাম, পাজন খেতাম। চৈত্র সংক্রান্তিতে সবজি একটা আমাদের ঘরেও হতো, অনুমান করি অনেক বাঙালীর ঘরেই হয়, কিন্তু রাঙামাটিতে চাকমা পাজন যেটা আমাদের ঘরের সবজিটা ঠিক সেটার মতো নয়। একশ রকমের উদ্ভিতজাত ফল, মুল, ফুল, লতা পাতা মিশিয়ে পাজন হয়। সবার ঘরে একরকম স্বাদ হয় না। উপাদান ভেদে বা রান্নার স্টাইলের কারণে একেক রকম স্বাদ হয় একেক ঘরে, কিন্তু সুস্বাদু হয় সবার ঘরেই। বছরের এই তারিখটা, এই দিনের আবহাওয়া এই সবকিছু মিলিয়ে পাজন আর আমাদের শরীরের মধ্যে যে সমীকরণ হয়, সেইটাই বৈশিষ্ট্য। এখনকার মতো মেলা, কনসার্ট বা এইরকম অন্য কোন বিশেষ গণ-আয়োজন এগুলি হতো না। কারো কারো বাসায় পার্টির মতো হতো। আমাদের উদযাপন ছিল ঐ যে, সকলের ঘরে ঘরে গিয়ে খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কিঞ্চিৎ পান করা এইসব। শুধু যে পাজন খেতে দিতো লোকে সেটা নয়, সাথে নানাপ্রকার সুস্বাদু খাবারও থাকতো। ভারি কোন খাবার সাধারণত পরিবেশন করা হতো না।কোন কোন বাড়ীতে ভাত হয়তো দিত সাথে, পোলাও কোরমা এইসব খাবার বিজুর সাথে যুক্ত ছিল না। পাজনের মধ্যে অনিবার্যভাবে কাঁঠাল তো থাকবেই, তীব্র স্বাদে...

চাঙমা র’/মাত: ইনজেব চাঙমা

ছবি
  ১ . কঙাত্যা - মাথা নোয়ানো। ২ . কঙাত্যা নাদা - গণিত টিক চিহ্ন। ৩ . কচ্যা - কৈশোর , পূর্ণ যৌবনের পূর্বাবস্থা ( কচ্যে ) । ৪ . কজ্যা - ঝগড়া , বিবাদ , খড়ের স্তুপ ৫ . কজ্যাদাদাল ( কাঙকাঙ্যে )- - ঝগড়াটে , ঝগড়াবাজ। ৬ . কবাল্যা - ভাগ্যবান। ৭ . কাক্কাবাচ্যা - কর্কশ শব্দ , রসহীন। ৮ . কাজ্যা - ধানের গোলা। ৯ . কাত্যা - সুতার ক্ষেত্রে কাটা ১০ . কারাসত্যা - সহজে ১১ .   কিইয়ে পিরে গরানা - গড়িমসি করা , অনিচ্ছা দেখানো। ১২ .   কিরব্যা - আদর ১৩ . কুত্যা - কাটা অবস্থা ১৪ . কুপ্যে - প্রোথিত , তীক্ষ è চাহনি ১৫ . কুলুক মাজ্যা - শীতাতপ নিয়ন্ত্রিত। ১৬ . কুল্যং - বেতের ঝুড়ি। ১৭ . কেচ্যাবন - কাচবন। ১৮ . খচখচ্যা - খসখসে , অমসৃন। ১৯ . খাচ্যত - স্বভাব , চরিত্র ২০ . খাইদ্যে মিধে - গুড় , আখের গুড়। ২১ . খাদ্য - অনুনয় বিনয় ২২ . কিল্যা - সমস্তরের আত্মীয়। ২৩ . খুলখুল্যা - ফাঁপা। ২৪ . খাক্খন্যা - স্বল্প সময়ে ২৫ . খুল্যা ঝারা - সর্বশেষ , শেষ সম্বল। ২৬ . খেল্যামেল্যা - ঠাট্টা , মস্করা ২৭ . খেত্যালি - উৎসাহি কৃষ...