বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ৮ দফা দাবীনামা পূরণের দাবিতে মাননীয় উপদেষ্টার সমীপে স্মারকলিপি
বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ৮ দফা দাবীনামা পূরণের দাবিতে মাননীয় উপদেষ্টার সমীপে স্মারকলিপি তারিখ: ২৪ আগস্ট, ২০২৪ মাননীয় উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ। বিষয়: পার্বত্য চট্টগ্রামের নির্দলীয় সাধারণ শিক্ষার্থীদের "সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন" -এর পক্ষ হতে ৮ দফা দাবীনামা উল্লেখপূর্বক উপদেষ্টা মহোদয়ের বরাবর স্মারকলিপি প্রদান। সম্মানিত মহোদয়, প্রারম্ভে "সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন" -এর পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সাধারণ ছাত্র সমাজের গণ-আন্দোলনের মাধ্যমে এক বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সূচনা ঘটাতে গিয়ে যে সকল বীর ছাত্র-জনতা আত্মাহুতি দিয়েছেন, তাদের সকলকে বিনম্রচিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ছাত্র জনতার এই আন্দোলন ছিল নবদিগন্তের এক বৈষম্যহীন সমাজ বিনির্মানের গণ-বিপ্লব। আমরা "সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্...