বৈচিত্র্যময় কিছু জনগোষ্ঠীর কথাঃ মাওরি মে ২৬, ২০১৬
আদিবাসী, গোত্র বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে এমন এক ধরণের জাতিকে বোঝায় যারা কোন রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু রয়েছে তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, আচার, রীতি ইত্যাদি। সমগ্র পৃথিবী জুড়েই বিভিন্ন দেশে-মহাদেশে ছড়িয়ে রয়েছে এরকম অসংখ্য গোত্র বা জনগোষ্ঠী। নিজেদের সংস্কৃতি আর রীতিনীতি দিয়ে এরা একটা দেশের সমাজব্যবস্থাকে করে তোলে আরও বৈচিত্রময়। এরকম কিছু জনগোষ্ঠী নিয়েই এই আয়োজন। আজ জানবো নিউজিল্যান্ডের জাতিগোষ্ঠী ‘মাওরি’ সম্পর্কে। নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের বলা হয় মাওরি। মাওরি জাতির উৎপত্তি হয় মূলত পূর্ব পলিনেশিয়ায় । ১২৫০ থেকে ১৩০০ খ্রিস্টাব্দের মধ্যে মাওরি জাতি কয়েকটা বাঁকানো নৌকা নিয়ে সমুদ্রপথে নিউজিল্যান্ডে প্রবেশ করে এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে। মাওরি ভাষায় ‘মাওরি’ শব্দের অর্থ প্রাকৃতিক অথবা সাধারণ। মাওরি জাতির স্বকীয় একধরণের সংস্কৃতি রয়েছে যা এখন ‘মাওরি’ নামে পরিচিত। এদের পোষাক অন্যান্যদের থেকে বেশ আলাদা। বাগান তৈরিতে এরা অদ্ভুত সব কৌশল অবলম্বন করে। হর্টিকালচারের উন্নয়নে এদের অবদান অসামান্য। অবশ্য পরে মাওরিদের মধ্যে ব্যতিক্রমধর্মী এক যুদ্ধ সংস্কৃতি গড়ে উঠে। ১৭ শতকের প্র...