উত্তিপুত্তি/অধিকার: সুনানু ইনজেব চাঙমা
কন্না কয়- পুকদাক ছাবা পরি যেল’ জুম্ম জাদর? মুই ভাবঙর- পজিম’ মোনত ফুদিব’ বেন্যা বেলর’ ছদক। কন্না কয়- এম.এন. লারমা নেই সংসারত? মুই ভাবঙর- এম.এল লারমা আঘে পত্তিক বন্দার চেদনত। কন্না কয়- নোয়ারাম চাঙমা মুরি যেল’? মুই ভাবঙর- নোয়ারাম চাঙমা আঘে পত্তিক চাঙমা ঘরত। কন্না কয়- উত্তিপুত্তি নেই জুম্ম জাদত? মুই ভাবঙর- কৃষ্ণ কিশোরদাঘিরে ইধোত তুলি বেগর চিদত চেদন দিই, সক্কে ন’ পারিবাক আমারে দঙে সংসার লাগর বন্দা আমি অলে। এ আঝায় আহ্’দি যেবং আজার গন্দচক্র সেরে সেরে। এযোক না ঝর-বোইয়ের, এযোক কাল বোজেক ত্যুঅ আমি আহ্’দিবং সে লো পচ্যা চোক খুঝত তরে ফেলে।