রাঙামাটি হাসপাতাল থেকে দুই মারমা মেয়েকে নিয়ে গেছে সেনাবাহিনী, রাণী য়েন য়েন নিঁখোজ!


রাঙামাটি : বিলাইছড়িতে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার দুই মারমা মেয়েকে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ২০১৮) রাত ৭টা ২৫মিনিটের দিকে রাঙামাটি সদর হাসপাতাল থেকে সেনা–পুলিশ–বিজিবি’র যৌথ দল জোরপূর্বক তুলে নিয়ে গেছে। মেয়েদের সাথে থাকা রাণী য়েন য়েনকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
হাসপাতালে মেয়েদের দেখাশুনার কাজে নিয়োজিত এক নারী স্বেচ্ছাসেবক এ তথ্য নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর দলের সদস্যরা প্রথমে মেয়েদের দেখাশুনার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মারধর করে ও তাদের একটি রুমে আটকে ফেলে। পরে হাসপাতালের বাতি নিভিয়ে দিয়ে হাসপাতালে থাকা ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার দুই বোনকে জোরপূর্বক নিয়ে যায়।
এ সময় মেয়েদের সাথে থাকা রাণী য়েন য়েন–কেও সেনারা তুলে নিয়ে গেছে এবং তাঁকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। মেজর তানভীর এ ঘটনায় নেতৃত্ব দেন বলেও সূত্রটি জানায়।
তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত  তা জানা যায়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জ্ঞান কীর্তি চাকমা : চাঙমা চলচ্চিত্র আন্দোলনের এক নিবেদিত সংস্কৃতিসাধক - ইনজেব চাঙমা

বৃত্তবন্দী মানুষেরা- ইনজেব চাঙমা

হেমা চাকমা: পাহাড়ের মাটি থেকে তারুণ্যের সাহসী উচ্চারণ - ইনজেব চাঙমা