পোস্টগুলি

তুই কি?

ছবি
তুই কি লেঘিয়্যা- মান পেবাত্তে পর ভাচ্চোই সাহিত্য চচযা গরচ। মা-ভাচ্ছোই কধা ন’ কচ। তুই লেঘিয়্যা নয়। তুই তুগন’ বাচ তরে দেলে মর ঈচ অহ্’য়। তুই কি কবি- দাঙর মান পেবাত্তে পর ভাঝে কবিদ্যা লেঘচ। কধায় কধায় চাঙলা, চাঙলিচ ভাঝে মাদচ। তুই কবি নয় তুই এক্কো দুলো ধচ্যে। তরে দেঘে মর সেপ এযে মুহ্’ত। তুই এধক্যে এক্কো লেঘিয়্যা- মা-ভাঝর কন’ দয়ে নেই পর ভাচ্ছোই কানচ। তুই কি খবর ন’ পাচ তর বেক আঘে? তে কিত্তে এধক ভিন ভাঝত্যাই পরান দুয়োর? তুই এধক্যে এক্কো কবি- নিজ’ ঘর-দুয়োর ন’ সুরি পর ঘর-দুয়ো আঝর। মরা তেরতের মা-ভাচ্ছানত্যাই তবনা ন’ গরি ভিন ভাচ্ছান ভালেদি তবনা গরর। তরে দেঘিলে মর বুক আহ্’ঙে- এধক্যে বজঙত্যাই জাত্তো অধেপদে। নিজ’ পিরিহ্’ল্যা ভাচ্ছানরে কিত্তে চোক নেই নাঙ ফুদেবাত্তে পর’ ওক্কোর-ভাচ্চোই লুদুপুদু অই আঘচ। তুই কি খবর ন’ পাচ? এ অক্তআন বেকুজ্যা অহ্’লে মা-ভাচ, অঝাপাত, রিদিসুদোম, সাহিত্য বেক আহ্’জে পেলেবে।

ইরুক পিরিহ্

ছবি
ও ইরুক পিরিহ্! শুন’ কঙর তমারে আমল গরি একবার ভাব’ জাত্তো অল’ যাং যাং, থাঙ থাঙ পুকদাক ছাবা পরি যার, ছাবা পরি যার মুরল্যা চাদিগাঙ। ত্যুঅ তোমার উচ (চেতন) নেই? তমা রংধং দেলে মনে হয় জুম্ম জাত্তো সান এ পিত্তিমীত আর কেও সুগি নেই। দেঘর, মা মেদেনি বুক চিমচিম্যা ধুলু বাজ’ ধুলুগত ঘা অইয়ে থেপ থেপ লো ঝরে, নালে বেই যার- চেঙে, মিঙিনি, কাজালঙ, শঙ্খ আর বরগাঙ। ত্যুঅ উচ নেই তমার? পিরিহ্’ল্যা মা মেদেনিরে উদুম পাজারি দারু বুধিবো চুমে দিবার। তুমি আঘ’ এক জগদত, রঙ্গতামাজাত। ও ইরুক পিরিহ্, জাদর বিজগর বই পরহ্, এম.এন. লারমা চেদন বুগত বান’ রঙ্গ তামাজা সারি নেই এম. এন. লারমা সবন বুগত তুবোল তুল’। সক্যে, ন’ থেবং পরসাল্লো সান দেচ পেবং, পেবং অধিগার। মন’ সুগে, চিদ’ সুগে গরিপারিবং রঙ্গতামাজা। ঘুরি পারিবং- পেইক সান- মোন-মুরহ্ আ রিঝেং তানজাং।

চাঙমাউনর সুক কুধু আজি যেল’

ছবি
ছবি: তিতাস চাঙমা পুরনি আমলত আদামে আদামে গেংখুলি শুনিদাক রেত থিয়্যা, জুম ধান যক্যে গোলাত তুলনা সেচ অয়। সে গীদ’ সুরত রাজা, চাঙমাউনর জীংকানি কধা ফুদ উদিদ’। ফুদি উদে চাঙমা রেয্য সে জয় গচ্চে দিনুন। কন’ গাবুজ্যা - গাবুরি লাঙগ্যা - লাঙুনি কোচপানা কধা সে গীদ’ সুরত পোতপোত্যা গরি ফুদি উদে। ইক্যে সে গীত, সে গীদ’ সুর বাপ-ভেইয়্য তাজা লোত, মা-বোনর চোগর পানি গঙারে কুধু ভাজি যেল’? কি এল’ সে গেংখুলি গীদত? কি এল’ সে বিজক(ইতিহাস) আ উপখ্যান? চাঙমা রাজার কধা, চাঙমা কন’ মিলে কধা, চাঙমা কন’ ভালেদি জীংকানি কধা। সক্যে চাঙমাউনর রাজা এল’, রেয্য এল’, সুক এল’ চাঙমাউনর জীংকানিত। মিলেউনর মুয়োত অনসুর আজি এল’, বুগত এল’ আঝা আ কোচপানা, চোগত এল’ পোতপোত্যা সবন। সক্যে কাজালং, চেঙে, মিঙিনি, শঙখ, বরগাঙ আ ফেনী এল’। সে গেংখুলি গীদ’ সুরত ফুদি উদি সে কধা, গাঙর কদা, মোন মুরহ্ কধা, মোন-মুরহ্ হ্’েইল তারুম ঝারর ফুল, পেইগ’ কধা আওজি মনে রিবেঙত্তুন কারি শুনেদাক। সক্যে বিঝু এল’, ফুল বিঝু, মুর বিঝু আ গয্যাপয্যা দিন। ফুল বিঝু দিনত বেগে চিদ’ সুগে, মন’ সুগে রেত সংভাগত ঘুমত্তুন উদি ফুল তুলি গঙামারে ভূজিদাক, বর মাগিদাক। মুর বিঝু দিনত র...

কী ধক্যে অক্ত

ছবি
Injeb Changma · বিশ্চেচ গর’, এক্কা গম থেবার আঝায়লাই কধক কি মিলিই দিলুঙ- মিঙিনি গাঙর পারহ্’ত থিয়ে বোইয়ের’ নালে বল পচ্যে ঘামানি ভরেলুঙ, গঙের মরোঙত ধুবি ধোলুঙ দুক আ বাকভাগ্যা পাগানা রোদ’ কেলচ- তা পরে দোল ভালেদি সমাচ থিদ গরিবাত্তে আরগানি গরিলুঙ জীংকানি আহ্’দানা পত। থেলুঙ অনসুর সৎ- কাররে থগেম সে চিদে সবনতয়্য ন’ দিলুঙ জাগা, মা-ভাচ, অঝাপাত ভালেদিত্তাই কধক জাগা ঘুরিলুঙ, মাত্তর ভারি বুগত দুক লাগে - দি চোগত পনি জমে যক্যে দেঘঙ, শুনঙ- কন, চাঙমা লেঘা শিঘি কি গরিবং? সক্যে থেঙ মাদি ধঙগা ভাঙি অঘুর সাগরত যায় মিজি সমাজর রীদিসুদোম ভাঙি নিজর ভালেদি চিদে অই উদে তারে দমেবার দাঙর আ্’ত্যার- সক্যে নিজরে আর অলর গরি রাঘা যায়? নেই কন’ সিভিল ধর্যো- নেই ঈল, বানা ঝর ফুদত সান ঝুরি পরে দোল লকফক কোচপানা ভাঙি বুক আঙে সিদি পরে চেরো মক্যে আ দাগি আনে রেত সংভাগত দর গরে পা লো বান- সত্তি গরি কঙর, ইআনি দিঘি এমএন লারমা কধানিয়্য অয় ধীমে ধীমে!

তুমি জাদর, দেঝর মুজুঙর দিন চান। তমা মু চেই এয’ বাজি আঘে হিলচাদিগাঙ

ছবি
দাঙগু সুপয়ন দার ছবি। ভাচ অলদে এক্কো জাদর পরান। ভাচ ন’ থেলে জাদর কন’ চিন পচ্যে ন’ থায়। যে জাদর ভাচ নেই সে জাত পরসাল্লো সান যুনি বাজি থেলেয়্য। সক্যে তুই চাঙমা কোলে ন’ পারিবে। সক্যে ত’ সাহিত্য, রিদি সুদোম, বিজক, পাজা বেক ভচ যেবগোই। তুমি দেঘর পত্তিক দাঙর জাত, শাসক জাদর পাজা অলদে চিগোন চিগোন জাত্তোনরে তারা লগে আভরানা। তারা পাজানি ছলে, বলে কৌশলে চিগোন জাদ’ ইদু ঝাবে দেন। ইক্যে পিত্তিমীত্তুন গধেল গধেল ভাচ লুঘি যিয়ে, ভচ যিয়ে। ভাঝর কাবিলউনে কধন- পিত্তিমীত ৬৯১২ আন ভাচ আঘে। ইত্তুন বেচ ভাগে ভাচ আঘে ধীমে ধীমে, মরা থের থের গরি। যিআন আমি কোই খামামাধাত খাচ্যে গাচ। সিত্তেই ইউনেস্কো উচ দিয়্যা- পত্তিক ১৪ দিনে এক্কান ভাচ পিত্তিমী বুগত্তুন ভচ যার। যিআনি ভচ যার সিআনি অলদে, যারা আমনর ভাচ চচযা ন’ গরন আ যারা ৫০ আজার কম মানুচ আঘন। আর’ কোইয়ে- যুনি ৫০ আজার থেলেয়্য গুর’, কারজ্যা, গাভুজ্যাউনে চচযা ন’ গল্লে সে ভাচ্চান খামাক্কাই ভচ যেব’। সালে আমা ধক কি অভ? এক্কান কধা কলে বুঝি পারিবা। সিআন অলদে- ২০১৫ সালর ১৪ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকা রাজীব নূর ‘চাকমাদের দুঃখিনী বর্ণমালা’ নামে একটি গবেষণামূল...

আর চেবার ন’ চেই

ছবি
দাঙগু সুমঙ্গল চাঙমা, পানছড়ি সরকারি কলেজত চাঙমা লেঘা শেঘানা খেন। “কি আঝা গরির, কি অর! কি সবনে দিঘি, পত্তমে কি পের। ও ভগবান! কিত্তে তুই মরে কান্ পাদে ন’ দিলে, কিত্তে মরে কাল পাদে ন’ দিলে। ইয়ানি ন ’দেঘঙ পারা, ইয়ানি ন’ শুনঙ পারা। এম্বা কিয়ে অয়্যাদে এয’ এধক্যে কিয়ে জিক্জিকাইদে ঘটনা ম’ চোগত ন’পরে ভেইয়ে ভেইয়ে এধক্যে গরি কাবা-কাবি।” এই কধানি মর নয়। গেল্লে ১৩/১২/২০১৬খ্রি: মঙ্গলবার রেদোত্ কাজালঙ বঙ্গতলিত্ গমি যিয়ে ঘটনা ফটোউন দিঘি দিঘি ধারা ধারা চোগ পানি ফেলে ফেলে কল’ বেগর মা মেদেনি হিল চাদেগাঙ। তার এক বুগ আভিল্যাচ। তা’পুঅ/ছাউনরে বোঝে ন’ পারের। তার বুগত অনসুর দুগর তুবোল বেই যার। দ্বি’চোগ বারিষ্যা দেবাসান। এক্কু মা তিগুচ্যা আঝা গরে, “তা’ পুঅ ছা’উন রাম-লক্ষণর সান অনসুর কোচপানা থিদ ওক। আলুল্লো-দুলুল্লো সাত নাল্ সুধোলোই বেরাবেচ্যা গরি এ জীংকানি গঙেদি আর এক জীংকানিত পর জীংকানি ভেইয়ে ভেইয়র কোচপানা থেপ্থেপ্যা গরি থোক, রাণ্যা সুদগোলা সান্ ফুদি থোক অনসুর। এধক্যে গরি থেবার তিগুচ্যা গোজেন বদ্ধত্তুন তবনা গরে। মুই সত্য যুক লাগত ন’পাঙ। মাত্তর, তা বিজক ম’ আজুত্তুন ...

র’ নেই

ছবি
এত্থে এল এক বাম, তেরোবো জাদর বজত্তি সুগে-দুগে আলুল্লো দুলুল্লো দেঘি তাগল ধারান্যা শিলয়্য যান গলি। পত্তিক মোন-মুড়, পত্তিক ছড়া-গাঙ সাজি আঘে এ্যাইল তারুম ঝার, নানাঙ পেইক উবগীদ’ সুরে চিগোন ছড়া দুধুুক গুজুরনিত খুজিয়ে দি চোক ভিজি যায়। পেইকর গীদর, দুধুুক গুজুরনি, নাঙেল পিদিত গরুচরান্যা বাজি সুর, বেল ধুবনি সাজন্যা অক্তত পর্নিমা জুন’ পহ্’র সমার অই চিঙে র’, খেংগরঙ র’ গুজুরি গুজুরি বেই যায় এ মুড়ত্তুন অই মুড়ত। সে র’ নেই ইক্যে! অলর, গাঝ’ পাদায়্য ন’ লরে! কি গরিবার আঘে? তারা দরে। চোক পেলেহ্ পেলেহ্ চেই থানা বাদে। বানা! বানা, দুগে অগমানে চোত মাজ্যা সনখোলা আঙানা সান আঙি যায়, বানা আঙের আঝা-সবন ভত্তি গোলা।

ন’ কেমিবং

ছবি
মুই এয’ সবন দেঘং অনসুর বুনঙ মাগরক’ সান এক দিন আমি পরাধীনতাত্তুন সরান পেবং, পেবং এরান। পেইক’ সান উড়ি ঘুড়ি বেড়েবং চিদ’ সুগে মন’ সুগে- ফুরোমোনত্তুন আলুটিলে, কেওক্রডঙত্তুন সিম্বুক মোন চেঙে, মিঙিনি কাজালঙ, বরগাঙ আ ফেনি বাম। দি আহ্’ধত যা বল আঘে বুগত যা আঘে মনবল, সিআনলোই কুত্তিঙ কাত্তিঙ গরিবং লুয়ো শিঙোল। ছিনিবং পরধীনতা জাল। এ লারেয়ত পিয়েরে ফুদ’ সান আহ্’দিবং লাক লাক নুয়ো পিড়ি গাবুচ্যা আ গাভুরি ঝাক, আনিবং জাদর এরান ছিনি যেদক বেই যোক লো নালি। ওক না পচা বাচ, হিল চাদিগাঙ ওক না শবাশাল; চিজি দাঘী খাদোক না মরা মাত্তুন দুত ত্যুঅ ন’ কেমিবং যেদক্কন ন’ পেবং সাধীনতা।

জাদর কধা ভাবি

ছবি
ছবিবো তুল্যা: চাঙমা নুয়ো জুম। ও বাপ-ভেই মা-বোন লক! কি বুঝর কিঝেনী তুমি? কুত্তুরি নাত্তিরি, চুপে চুপে কধা, মিলে কুত্তুরি ফেলেদি গম ভালেদি কধা ভাবি। দেঘর দ’- ছড়া-গাঙ কানের, কানের মোন মুড় রিঝেং জোরজুরি গীত ন’ শুনার তারুম ঝার শীক ন’ কারের বেঙগ’ মা বেঙগবি গেলাক কুধু। মিলে কুত্তুরিলোই কোল বাজেলাক দেবানে দেবানে ধুনি পেল্লোন বাইচ মুইজ’ চাঙমা, পরর কু পাগত পুরি শান্তি বাহিনী ভাক অলাক আহ্’রেলঙ জুম্ম জাদর পাত্থলি লারমা। আমি দ’ এক্কো জাত, শাসক জাত সিত্তেই লেখ্যা সতিশ চন্দ্র ঘোষ- “চাঙমা জাতি” এ দরমর জাত এধক পিত্তোমরা অল’ কিত্তে? খবর প’ ভেই লক? বেক মিলে কুত্তুরি। কুত্তুরি নাত্তিরি ফেলে দিই বেক মিলে কুত্তুরি যে যেঙরি পারে কাম গরিবং কারর কুত্তুরি ন’ মাদি অনসুর জাদর কধা ভাবি।

অবুচ মানেই

ছবি
ও অবুচ মানেই, বুঝিবে কমলেে? এধক দুক পর- ত্যুঅ উচ ন’ বুঝে? জাগা - জমি আহর’রেলে, ভূই - সাগিন আহ্’রেলে, রিদি সুদোম আহ্’রেলে, আহ্’রেলে ভাচ-অঝাপাত আ ঘর পাদা জাগা! দানবর খেলাত অনসুর তুই মিঝি থাচ তরে সলং বদলে দিবার সে দানব নানাঙ বেজে নানাঙ ছলে তরে খুজি রাঘেবার চার। গীদে রেঙে রাঘেই ত’ সবনান আহ্’রি নিবার চাই। নানাঙ ভঙচমা কোই কোই বিজয়গিরি, রাধামন, শেরমত্ত খা আ রুনু দেবান খুচ মাজারা লগে দিবার চাই। এম এন লারমা সবন ভাঙি দিবার আমিজে তার কু-পেজা দেঘাই। খুজি রাঘেই বার চার। তুই কি খবর ন’ পাচ? ত’ থেঙত তলে মাদি নেই? খামা মাধাত কাজ্যে গাঝ’ সান তরে রাঘেইয়্য। এধক দুগর পর- তুই কি তিনেঙ পালাঙ? মরিবে না বাজিবে? যুনি বাজিবার চাচ- ত’ সবনান সুর অবার ন’ দিচ। যুনি বাজিবার চাচ- এম এন লারমা পদে আহ্’দিচ। যুনি বাজি বার চাচ- বিজয়গিরি আ রাধামন’ খুচ মাজারা তোগেচ। যুনি বাজিবার চাচ- শেরমত্ত খা আ রুনু দেবানর কুচ মাজারা তোগেচ।

চাঙমা রিদি সুদোম দরপ

ছবি
ছবি
নাধেঙ আহ্’রি

দিন কাদাকাথ্যা

ছবি
সাহিত্য তেম্মাঙ। লালন দা ঘরত। পুগ ’ আগাজত রাঙা বেলান উদিব ’ পজিম মোনত বেল ছদক পরিহ্ ’ ব সক্যে তেহ্ , বিঝু তরে- মন খুলি , চিত খুলি তল পেদত্তুন ছাগি তুলি কিজেক কারিম ; সাত নাল সুদোলোই বেরেহ্ রাঘেম , সাত জাদি ফুল তুলি সাত ব্যান , সাত রেত সং পুজি বিদেয় জানেম। ইক্যে দ ’ দিন কাদাকাথ্যা চেরো মেক্যে ঘুরঘুচ্যা কালা মেক অনসুর আগাচ বোময় , পেরাক কারে ঝালগা ঝলগা বোইয়ের এক লেজাত্তুন এক লেজা দাঙর! এ্যালুনি পেলুনি গরিদের হিল চাদিগাঙ। অপজহ (অহংকারি) বর ব ’ ত , কন ’ কিচ্ছু তান ন ’ মানের মুজুঙত যিয়েন পায় সিনি নেযার নেই আর মুই আগ ’ সান অলুঙ অনুসার (পশ্চাদপদ) , এধক্যে গরি কেনে লোম গজি তরে বিঝু তুই এযরত ভিলে। বিঝু! তুই এযত ম ’ বুগত কি আঘে মর ইক্যে! বানা আঘঙ ছলঙান। দেঘর দ ’- মরা থের থের গরি , দি এক্কান ধভুল কের বাদে বার গরিবা কি আঘে ? বিঝু! কি কোই বোঝেম তরে! ভারদ ’ হনুমান্যা অদুঙ দেঘেদুঙ বুক সিরি , আভাকবাক গরি , এ অট্টীযনা (জালাতন) বুক ভরন দিঘিলেন সক্যে। দুলু বাজর সীম সীম্যা দুলুগত ঘা থেপ থেপ লো জুরি পরের । ইক্যে...