পার্বত্য চট্টগ্রাম চুক্তি, ভ্রাতৃঘাতী সংঘাত এবং ইউপিডিএফের ভূমিকা - ইনজেব চাঙমা
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষ-বিপক্ষের মতাদর্শিক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ভ্রাতৃঘাতী সংঘাত পাহাড়ের জনজীবনে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। এই সংঘাতের অভিঘাতে প্রাণহানি, অপহরণ, মুক্তিপণ আদায় এবং সাধারণ মানুষের দুর্ভোগের নানা অভিযোগ সামনে এসেছে। অথচ দীর্ঘ সশস্ত্র সংগ্রাম, অসংখ্য মানুষের আত্মত্যাগ এবং সীমাহীন ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা ছিল, পাহাড়ে ফিরে আসবে শান্তি, নিশ্চিত হবে নিরাপত্তা, উন্মুক্ত হবে উন্নয়ন ও সম্ভাবনার নতুন দুয়ার। কিন্তু সেই প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে? কেন পাহাড়ের মানুষকে আজও সংঘাত, আতঙ্ক ও অপহরণের খবর শুনতে হয়? অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন মানুষের মুক্তির স্বপ্ন দেখিয়েছিল, সেই আন্দোলনের ভেতরেই কেন তৈরি হলো বিভাজন ও ভ্রাতৃঘাতী সংঘাত? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা পর্যালোচনা করা প্রয়োজন। এই কথাটির মানে বুঝতে গিয়ে একটু অতীতটা পরখ করতে হবে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকার ...