খাগড়াছড়িতে সিএইচটি নারী হেডম্যান–কার্বারী নেটওয়ার্ক, খাগড়াছড়ি জেলা শাখার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কেক কাটা, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ আয়োজনের মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্থানীয় উন্নয়ন সংস্থা আলো-এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর সম্মানিত সদস্য মিজ জয়া ত্রিপুরা।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক হেডম্যান একহিন চৌধুরী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত এক বছরে সংগঠনটির পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি নারী হেডম্যান ও কার্বারীদের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গৃহীত উদ্যোগগুলোর সারসংক্ষেপ উপস্থাপন করেন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিক ও কার্যকর কর্মকাণ্ডের জন্য গভীর সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে এবং সংগঠনটির কার্যক্রমকে বেগবান করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন