শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি বাবুছড়া–বাঘাইছড়ি-সাজেক সড়কের সংযোগ মোড়ের নাম “অঝাপাত স্কোয়ার” করার সিদ্ধান্ত গ্রহণ

সংবাদ বিজ্ঞপ্তি

বাবুছড়া–বাঘাইছড়ি-সাজেক সড়কের সংযোগ মোড়ের নাম “অঝাপাত স্কোয়ার” করার সিদ্ধান্ত গ্রহণ।

দিঘীনালা (খাগড়াছড়ি), ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) — নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ-এর উদ্যোগে  রবিবার সকাল ১০টায় দিঘীনালা উপজেলার নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ বর্তমান “চাঙমা সাহিত্য একাডেমি”  অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাবুছড়া ও রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি-সাজেক সড়কের সংযোগ মোড়ের নামকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দিঘীনালা উপজেলাধীন বোয়ালখালী, কবাখালী, দিঘীনালা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ দিঘীনালা উপজেলা হেডম্যান-কারবারি এসোসিয়েশনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অবঃ চাকরিজীবী এবং সাহিত্য ও সংস্কৃতি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ৫২ নং পাবলাখালী মৌজায় হেডম্যান বিকাশ চাঙমা। চাঙমা সাহিত্য একাডেমি (পূর্বে নাম নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ) পরিচালক ইনজেব চাঙমা, আলোচনায় তিনি প্রস্তাব উত্থাপন করেন যে, বাবুছড়া ও বাঘাইছড়ি-সাজেক সড়কের সংযোগ মোড়টির নাম “অঝাপাত স্কোয়ার” করা হোক। প্রস্তাবে উল্লেখ করা হয়, “অঝাপাত” চাঙমা জনগোষ্ঠীর বর্ণমালার নাম এবং দিঘীনালা উপজেলা থেকেই চাঙমা ভাষা ও বর্ণমালা প্রচার কার্যক্রম একটি সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। ভাষা ও সংস্কৃতির এই ঐতিহাসিক অবদানকে স্মরণীয় করে রাখতেই উক্ত নামকরণ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

বিস্তারিত আলোচনা শেষে সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে-
১.    বাবুছড়া ও বাঘাইছড়ি-সাজেক সড়কের সংযোগ মোড়টির নাম “অঝাপাত স্কোয়ার” নামে নামকরণ করা হবে।

সভায় আর কোনো বিষয় আলোচনার জন্য উপস্থাপিত না হওয়ায় সভাপতি সভা সমাপ্ত ঘোষণা করেন।
প্রেরক:


ইনজেব চাঙমা
তারিখ: ১৪ মার্চ ২০২৬ খ্রি.
পরিচালক
নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ
দিঘীনালা, চাঙমা সার্কেল। 

 



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সংবাদ বিজ্ঞপ্তি বাবুছড়া–বাঘাইছড়ি-সাজেক সড়কের সংযোগ মোড়ের নাম “অঝাপাত স্কোয়ার” করার সিদ্ধান্ত গ্রহণ

সংবাদ বিজ্ঞপ্তি বাবুছড়া–বাঘাইছড়ি-সাজেক সড়কের সংযোগ মোড়ের নাম “অঝাপাত স্কোয়ার” করার সিদ্ধান্ত গ্রহণ। দিঘীনালা (খাগড়াছড়ি), ২২ ফেব্রুয়ারি ২০২৬ ...